দর্শকশূণ্য মাঠে বক্সিং ডে টেস্টে খেলবে ভারত

দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন প্রকার ওমিক্রনের প্রকোপ দিনদিন বৃদ্ধি পাচ্ছে

Team India (Photo Source: Twitter/BCCI)

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বক্সিং ডেতে (২৬শে ডিসেম্বর) ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে বহু প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরু হতে চলেছে৷ কোভিড-১৯-এর ওমিক্রন প্রকারের আবির্ভাবের পর সফরটি আয়োজিত হওয়া সংশয়ের মুখে ছিল। কিন্তু সংশ্লিষ্ট দুই বোর্ড, বিসিসিআই এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), একটি পরিবর্তিত সময়সূচী তৈরি করেছে এবং আপাতত শুধুমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজই খেলা হবে বলে ঠিক হয়েছে। পূর্বে ঠিক হওয়া চারটি টি-টোয়েন্টি পরবর্তী কোন সময়ে খেলা হবে।

এদিকে, সিএসএ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্য চেষ্টার কোন ত্রুটি করছে না। এখন তারা বক্সিং ডে টেস্টের জন্য দর্শকদের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। উভয় দলই একটি বায়ো-বাবলের মধ্যে রয়েছে এবং কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে অল্প কিছু সংখ্যক দর্শককে সিরিজের জন্য অনুমতি দেওয়া হতে পারে।

তবে আপাতত ঠিক হয়েছে প্রথম টেস্টে দর্শক থাকবে না। আফ্রিকান ভাষার সাপ্তাহিক সংবাদপত্র র‌্যাপোর্টের একটি প্রতিবেদন অনুসারে, সরকারের বর্তমান কোভিড-১৯ বিধিনিষেধ অনুযায়ী স্টেডিয়ামে ২০০০ ভক্ত প্রবেশ করতে পারত তবে শুধুমাত্র কিছু কর্তা এবং প্রতিনিধিরাই মাঠে উপস্থিত থাকবে। আয়োজকরাও অপেক্ষা করছেন টেস্ট সিরিজের আগে সরকার তাদের বিধিনিষেধ পরিবর্তন করে কিনা।

জোহানেসবার্গে নতুন বছরের টেস্টও দর্শকশূণ্য হতে পারে

এ ছাড়া, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে নতুন বছরের টেস্টের জন্য স্টেডিয়ামে দর্শকদের সমাগম হওয়ার কোনও সুযোগ নেই বলে মনে হচ্ছে। স্টেডিয়ামের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটি সম্প্রতি একই বিষয়ে টুইট করেছে যে টিকিট বিক্রি এখনও শুরু হয়নি এবং এই নিয়ে তারা আগামী দিনে আপডেট দেবে।

“দয়া করে মনে রাখবেন, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে #ইম্পেরিয়াল ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আসন্ন টেস্ট ম্যাচের টিকিট বিক্রির বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। এই মুহুর্তে, ভক্তদের অনুমতি দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। আমরা যথাসময়ে আরও ঘোষণা করব,” টুইটে লেখা ছিল।

সিএসএ এরই মধ্যে কোভিড-১৯-এর উত্তরোত্তর বৃদ্ধির মধ্যে রবিবার (ডিসেম্বর ১৯) ঘরোয়া ম্যাচগুলির পঞ্চম রাউন্ড স্থগিত করেছে।

বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১৬ই ডিসেম্বর রেইনবো নেশনে পৌঁছেছে। সিএসএ সিরিজের জন্য একটি কঠোর বায়ো-বাবল বজায় রাখার জন্য ভারতের জন্য একটি সম্পূর্ণ রিসর্ট বুক করেছে।

close whatsapp