দ্রাবিড়ের থ্রো ডাউন বিরাটকে, চোট সারিয়ে তৃতীয় ম্যাচেই ফিরতে চলেছেন দলে

Rahul Dravid and Virat Kohli
Rahul Dravid and Virat Kohli. (Photo Source: Twitter)

বিরাট কোহলিকে নিয়ে স্বস্তি। সবকিছু ঠিকঠাক চললে হয়ত তৃতীয় টেস্টেই ফের দলে ফিরতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক। অবশেষে প্রস্তুতিতে ফিরলেন তিনি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিনই ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ভারত অধিনায়ক। তাঁকে থ্রোডাউন প্র্যাকটিস করালেন ভারতীয় দলের  হেড স্যার। আর সেই ছবি দেখে খানিকটা হলেও হয়ত স্বস্তিতে বিরাট ভক্তরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ভারতের। প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে যাত্রা শুরু করেছে ভারত। সেঞ্চুরিয়নেই প্রথম টেস্টেই ১১৩ রানে জিতেছে টিম ইন্ডিয়া। আর সেই দলের অধিনায়ক হিসাবে রেকর্ডও গড়েছেন বিরাট। তবে ভারতীয় দলের লক্ষ্যটা এবার শুধু টেস্ট জয় নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে ২৯ বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়া।

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিততে মরিয়া ছিলেন বিরাট কোহলিও। সেইসঙ্গে লক্ষ্য ছিল দীর্ঘদিন চলতে থাকা রানের খরা কাটিয়ে বড় রানে ফেরা। সেইভাবে ওয়ান্ডারার্সে নামার আগে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন তিনি। প্রথম টেস্ট জয়ের পর একদিনও ছুটি না নিয়ে নিজের সমস্ত ভুলত্রুটি শোধরাতে ব্যস্ত ছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক।

ম্যাচের দিল সকালে বিরাটকে থ্রো ডাউন প্র্যাকটিস করাচ্ছিলেন রাহুল দ্রাবিড়

ওয়ান্ডারার্স কখনোই তাঁকে খালি হাতেও ফেরায়নি। কিন্তু নতুন বছরে নামার আগেই বড় ধাক্কা লাগে ভারতীয় শিবিরে। হঠাতেই পুরনো জায়গায় চোট। পিঠের পেশীতে চোট পান বিরাট কোহলি। আর তাতেই জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচে নামতে পারেননি বিরাট কোহলি। তাঁকে ছাড়াই প্রথম একাদশ ঘোষণা করে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। এই দুদিনই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ডাগআউটে দেখা গিয়েছে বিরাটকে।

কিন্তু প্যাড আপ করে মাঠে নামতে দেখা যায়নি ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে। তৃতীয় দিন ম্যাচ শুরুর আগে সেটাই দেখা গেল। বিরাটের ওপর আস্থা রয়েছে রাহুল দ্রাবিড়ের। তাঁর যে বড় রানে ফেরা কিছু সময়ের অপেক্ষা তা কয়েকদিন আগেই জানিয়েছিলেন দ্রাবিড়। ভারত অধিনায়ককে চোট সারিয়ে তাই মাঠে ফেরাতে তিনি মরিয়া।

আর বুধবার তো নিজেই বিরাটকে থ্রো ডাউন করছিলেন। চোট পাওয়ার পর এই প্রথমবার মাঠে গ্লাভস, প্যাড আপ করে মাঠে নেমেছিলেন বিরাট। তাঁর সঙ্গেই বেশীরভাগ সময়টা কাটাচ্ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁকে থ্রো ডাউন প্র্যাকটিসও করাচ্ছিলেন। আর তা দেখেই বিরাটকে অনেকটা সুস্থ বলেও মনে হচ্ছিল। সবকিছু ঠিকঠাক চললে তৃতীয় টেস্টেই হয়ত ভারতীয় দলে ফিরবেন বিরাট কোহলি।

close whatsapp