দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে কোচিং করাবেন না রাহুল দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

ওডিআই বিশ্বকাপের পর এখন ভারতীয় দলের সম্পূর্ণ ফোকাস আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। সেই কারণেই দক্ষিণ আফ্রিকা সফরে এক  বিশেষ সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকবেমন না রাহুল দ্রাবিড়। সামনেই রয়েছে প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলের প্রস্তুতির জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ও়ডিআইয়ের আগেই ভারতীয় টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে যে এই সিরিজ ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেদিকেই এখন সম্পূর্ণ ফোকাস ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সেই কারণে এবার ওডিআই সিরিজে ভারতীয় দলের কোচিং না করানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল দ্রাবিড়। শুধু তিনিই নন, ভারতীয় দলের কোচিং  স্টাফও থাকছেন না এই সিরিজের জন্য।

টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়

সেখানেই ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন ভারতীয় এ দলের ব্যাটিং কোচ সীতাংসু কোটাক, বোলিং কোচ রাজীব দত্ত এবং ফিল্ডিং কোচ অজয় রাত্রা। এই ওডিআই সিরিজেই আবার ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। তাঁর অধিনায়কত্বেই নামতে চলেছে ভারতীয় দল। সেই প্রস্তুতিও চলচে এখন জোর কদমে। সেখানেই লোকেশ রাহুল কেমন পারফরম্যান্স দেখায় সেদিকেও তাকিয়ে রয়েছেন সকলে। আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিাই সিরিজ।

ওডিআঐই ও টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের হয়ে মাঠে না নামলেও, টেস্ট সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। গত শুক্রবারই ভারতীয় দলের তারকা ক্রিকেটার দক্ষিণ আফ্কিকার উদ্দেশে রওনা দিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালের লক্ষ্যে এই সিরিজ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে এই সিরিজ জিততে পারলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। ক্রিকেটার হিসাবে না পারলেও, কোচ হিসাবে সেই রেকর্ড গড়তে মরিয়া হয়ে রয়েছেন রাহুল দ্রাবিড়।

অন্যদিকে ওডিআই সিরিজও পুরো খেলবেন শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচে তাঁকে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেস্টের দিকেই  শ্রেয়স আইয়ারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

close whatsapp