৮ মার্চ থেকে আইপিএলের দলগুলোকে মুম্বইয়ে পৌঁছনোর নির্দেশ বিসিসিআইয়ের
আপডেট করা - Mar 2, 2022 4:13 pm

আইপিএলের দামামা আগেই বেজে গিয়েছে। এবার আরও জোরকদমে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। করোনার কথা মাথায় রেখে আগামী ৮ মার্চ থেকে আইপিএলের প্রতিটি দলকে মুম্বইয়ে পৌঁছে যাওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্তত ৩ থেকে ৫ দিন প্রতিটি ক্রিকেটারকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপরই আইপিএলের বায়োবাবলে প্রবেশের অনুমতি পাবেন সকলে। আইপিএল শুরুর আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল। আর সেজন্যই এণন সিদ্ধান্ত নিয়েছে তারা।
করোনার আগমনে বদলে গিয়েছে গোটা বিশ্বের চিত্রটা। আর তা থেকে বাদ নেই বিশ্ব ক্রিড়া জগতও। করোনা পরবর্তী পর্যায়ে শুরু হয়ে নিউ নর্মালে। যেখানে খেলার ব্যাপারে আরোপ হয়েছে নানান নতুন নিয়ম। ফুটবল থেকে ক্রিকেটে এসেছে কোায়ারেন্টাইন ও বায়ো বাবল। আইপিএের মঞ্চেও তার অন্যথা নয়। ক্রিকেটারদের সেই নিয়মেপ মধ্যে থেকেই নামতে হবে আইপিএলের মঞ্চে।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। গীর্ঘ দু বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে আইপিএল। করোনার চোখ রাঙানীকে উপেক্ষা করেই শুরু হচ্ছে এবারের আইপিএল। করোনার জন্য গত দুবছর অনিচ্ছা সত্ত্বেও ভারতের বাইরে আইপিএল আয়োজন করতে হয়েছিল বোর্ডকে। এবার ঘরের মাঠে আইপিএল আয়োজনের জন্য বদ্ধপরিকর ছিলেন ভারতীয় বোর্ডের কর্তারা। অবশেষে সেই লক্ষ্যে তারা সফল হয়েছেন।
৮ মার্চ থেকে আইপিএলের দল গুলোকে মুম্বই যাওয়ার নির্দেশ বোর্ডের
যদিও আইপিএল শুরু হওয়ার আগেও হেশ চিন্তায় পড়ে দিয়েছেন বোর্ড কর্তারা। কারণ নতুন বছরের শুরুতেই ফের দেশে দেখা দিয়েছিল করোনার সংক্রমণ। আর তাতেই আইপিএল নিয়ে দেখা দিয়েছিল সংশয়। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের দাপটে মনতুন বছরে ঘরের মাঠে প্রথম সিরিজও দর্শকশূন্য গ্যালারীতে আয়োজন করতে হয়েছিল বোর্ড কর্তাদের। ক্রিকেটারদের সুরক্ষার বিষযে কোনওরকম ঝুঁকি নিতে তারা নারাজ ছিলেন।
৩ থেকে ৫ দিন প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকতে হবে
সেই সময় থেকেই আইপিএল ঘরের মাঠে করা সম্ভব কিনা, তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। বোর্ডের অন্দরেও চলছিল নানান আলোচনা। অবশেষে প্রতিটি শহরে ম্যাচ করার সিদ্ধান্ত বদলে একটি রাজ্যেই ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড কর্তারা। এবারের আইপিএল হবে মহারাষ্ট্রে। ওয়াংখেড়ে, জি ওয়াই পটেল স্টেডিয়ামে হবে এবারের আইপিএল। এতে বায়োবাবল ভাঙার সম্ভাবনাও কম বলেই মনে করছেন তারা।
আদামী ৮ মার্চের মধ্যে প্রতিয়ি দলের সদস্যদের যোগ দিতে পৌঁছে যেতে হবে মুম্বইয়ে। পৌঁছনোর ৪৮ ঘন্টা আগে তাদের আরটি পিসিআর টেস্টেরও নির্দেশ দেওয়া হয়েছে। এপরই অন্তত ৩ থেকে ৫ দিন কোয়ারেন্টাইন থাকার পরই আইপিএল বোয়াবাবলে প্রবেশ করবেন সকলে। গতবার আইপিএলের মাঝপথেই একের পর এক ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। মাঝপথেই স্থগিত করতে হয়েছিল আইপিএল। এবার যাতে এমন কোনও সমস্যা না হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের।