অধিনায়কত্বের পরিবর্তন নিয়ে বিবৃতি দিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী

তিনি জানালেন বিসিসিআই এবং নির্বাচক প্যানেল একযোগে রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images)

বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মাকে ভারতের ওয়ানডে অধিনায়ক হিসাবে নিয়োগ করার নির্বাচকদের সিদ্ধান্তের বিষয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী মুখ খুললেন। ৯ই ডিসেম্বর গাঙ্গুলী নিশ্চিত করেছেন যে রোহিতের নিয়োগের সিদ্ধান্তটি বিসিসিআই এবং চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল “একযোগে নিয়েছিল।”  

৮ই ডিসেম্বর বোর্ড আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে, এবং সেই সাথে কোহলির থেকে রোহিতের কাছে ওডিআই অধিনায়কত্ব হস্তান্তরের সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছিল। “সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটিও মিঃ রোহিত শর্মাকে ওডিআই এবং টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে,” বিসিসিআই টুইট করেছিল।  

বিসিসিআইয়ের পক্ষ থেকে এই প্রথম সরকারীভাবে সভাপতি গাঙ্গুলী বলেছেন, “এই সিদ্ধান্তটি বিসিসিআই এবং নির্বাচকরা একযোগে নিয়েছিল। আসলে, বিসিসিআই বিরাটকে টি-টোয়েন্টি অধিনায়ক পদ থেকে সরে না যাওয়ার জন্য অনুরোধ করেছিল কিন্তু স্পষ্টতই, তিনি রাজি হননি। এবং নির্বাচকরা তখন দুটি সাদা বলের ফর্ম্যাটের জন্য দুটি ভিন্ন অধিনায়ক রাখা ঠিক মনে করেননি,” টাইমসনাউ নিউজের উদ্ধৃতি অনুসারে। 

রোহিত শর্মার নেতৃত্বের ক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছেঃ বোর্ড সভাপতি 

গাঙ্গুলী ভারতের সীমিত ওভারের অধিনায়ক হিসাবে তাঁর অবদানের জন্য কোহলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং যোগ করেছেন যে অধিনায়ক হিসাবে রোহিতের দক্ষতার উপর বোর্ডের “পূর্ণ আস্থা” রয়েছে।

“সুতরাং, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিরাট টেস্ট অধিনায়ক হিসাবে চালিয়ে যাবেন এবং রোহিত সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন। সভাপতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছি এবং নির্বাচকদের চেয়ারম্যানও তাঁর সঙ্গে কথা বলেছেন। 

“আমাদের রোহিত শর্মার নেতৃত্বের ক্ষমতার উপর পূর্ণ আস্থা রয়েছে এবং বিরাট টেস্ট অধিনায়ক হিসেবে বহাল থাকবেন। আমরা আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেট ভাল হাতে রয়েছে। আমরা বিরাট কোহলিকে ধন্যবাদ জানাই সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে তাঁর অবদানের জন্য,” যোগ করেছেন বিসিসিআই সভাপতি। 

রোহিত অফ ফর্মে থাকা অজিঙ্কা রাহানের কাছ থেকে টেস্ট সহ-অধিনায়কত্বও নিয়েছে। সম্প্রতি দলের পূর্ণকালীন অধিনায়ক হিসাবে তার প্রথম অ্যাসাইনমেন্টে হোম টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ভারতকে জিতিয়েছেন। কোহলি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপ্তির পরে পদত্যাগ করেছেন। ভারত ২৬শে ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। 

close whatsapp