“নিজেদের মুখে ঘুসি মেরেছিল” – অস্ট্রেলিয়ার তীব্র সমালোচনা করলেন গ্রেগ চ্যাপেল
কামিন্সের অধিনায়কত্ব নিয়ে অখুশি প্রাক্তন ক্রিকেটার
আপডেট করা - Feb 25, 2023 3:00 pm

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেল চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির আসন্ন তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ বাছাইয়ের পাশাপাশি দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অস্ট্রেলিয়া ইতোমধ্যে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই নিয়ে টানা চারটি সিরিজে বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের দখলে নিতে পারল না অজিরা।
দুর্বল ক্রিকেট প্রদর্শনের জন্য অস্ট্রেলিয়ার তীব্র সমালোচনা করেছেন চ্যাপেল। দলটি কী ভুল করছে তার ব্যাখ্যা করতে গিতে তিনি বক্সিং কিংবদন্তি মাইক টাইসনের একটি পরিকল্পনা কার্যকর করতে ব্যর্থ হওয়ার বিখ্যাত বিবৃতির উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার বিভ্রান্তিকর কৌশলকে তিনি ‘নিরর্থক’ বলে অভিহিত করেছেন।
“ইভ্যান্ডার হলিফিল্ডের বিরুদ্ধে লড়াইয়ের আগে মাইক টাইসন বলেছিলেন,’মুখে ঘুষি না খাওয়া পর্যন্ত প্রত্যেকেরই পরিকল্পনা রয়েছে।’ প্রথম দুটি টেস্ট দেখার পরে আমার মনে হল প্রথম বলটি হওয়ার অনেক আগেই অস্ট্রেলিয়ান দল নিজেদের মুখে ঘুসি মেরেছিল। এটি পরিকল্পনা করা এক জিনিস, তবে ত্রুটিপূর্ণ ভিত্তির উপরে সেই পরিকল্পনা কার্যকরা নিরর্থক একটি কাজ,” সিডনি মর্নিং হেরাল্ডের জন্য তাঁর কলামে চ্যাপেল উল্লেখ করেছেন।
স্পিন বোলিং আমাদের শক্তি নয়: গ্রেগ চ্যাপেল
প্রাক্তন ডান-হাতি ব্যাটারটি উভয় টেস্ট তারা ভারতের কাছে অস্ট্রেলিয়ার ব্যাপক হারের বিশ্লেষণে অত্যন্ত কঠোর ছিলেন। বিশেষত অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে এত স্পিনার অন্তর্ভুক্ত করার অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রেগ, যেখানে অজিদের পেস আক্রমণ ‘ক্যাঙ্গারু’দের প্রায়ই সাফল্য এনে দিয়েছে।
“এই সিরিজে জয়ের সুযোগ পাওয়ার জন্য অস্ট্রেলিয়াকে তাদের শক্তিতে খেলতে হবে। স্পিন বোলিং আমাদের শক্তি নয়। স্পিনারদের বাছাই করা ভারতে সাফল্যের উপায় নয়। আমাদের সেরা বোলারদের বাছাই করতে হত এবং বিশ্বাস করতে হত যে তারা তাদের কাজটি করতে পারবে, এবং সেটাকে সমর্থন করতে হত বুদ্ধিমান ব্যাটিং দিয়ে,” চ্যাপেল আরও জানিয়েছেন।
চ্যাপেল এমনকি অধিনায়ক প্যাট কামিন্সের নিজের বোলিং নিয়েও সমালোচনা করেছেন। তাঁর মনে হয়েছে কামিন্সের যত ওভার বোলিং করা উচিৎ ছিল তিনি তা না করে স্পিনারদের উপর বেশী নির্ভর করেছিলেন।
“কামিন্স নিজে কম বোলিং করেছিল এবং ভেরিয়েবল বাউন্সের উইকেটে শর্ট বল ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, যা একটি ভুল ছিল। তিনজন স্পিনারকে ব্যবহার করতে গিয়ে, এটা মনে হল যে কামিন্সকে কেউ এটা বলেনি যে সে কম বোলিং করছে এবং তার শর্ট বল ব্যবহার করা উচিৎ,” চ্যাপেল প্রকাশ করেছেন।