এবারের আইপিএলে বিরাট কোহলির উইকেট নেওয়ার লক্ষ্যে আন্দ্রে রাসেল

Andre Russell
Andre Russell. (Photo Source: IPL/BCCI)

শনিবার আইপিএের মঞ্চে যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিবারই আইপিএলের ম়্চে রাসেলকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে থাকে। এবারও তার অন্যথা নয়। তবেআইপিএল শুরু হওয়ার আগে আন্দরে রাসেলও নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন। ব্যাট হাতে তিনি য়ে রানেক ঝড় তুলতে প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। এবার বল হাতেও এক বিশেষ লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছেন আন্দ্রে রাসেল। এবারের আইপিএলে বিরাট কোহলির উইকেট নেওয়াই অন্যতম প্রধান লক্ষ্য আন্দ্রে রাসেলের।

সম্প্রতি আইপিএলের মঞ্চে তেমন বাল পারফরম্যান্স দেখাতে পারছেন না বিরাট কোহলি। গত দুই মরসুম তো একেবারেই ভাল যায়নি প্রাক্তন রয়্যাল চযালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের। এবার অবশ্য তাঁকে নিয়ে প্রত্যাশা চড়তে শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে সেই বিরাট কোহলিকেই এবার নিজের লক্ষ্য হিসাবে দেখে বেছে নিয়েছেন আন্দ্রে রাসেল। প্রাক্তন আরবিসি অধিনায়কের উইকেটই তুলে নিতে চান এবার তিনি। সেভাবেই নিজেকে প্রস্তুতও করছেন আন্দ্রে রাসেল।

৬ এপ্রিল আইপিএলে বিরাট কোহলির মুখোমুখি হবেন আন্দ্রে রাসেল

আইপিএলের মঞ্চে শেষ দুটো মরসুম বাদ দিলে বিরাট কোহলি সবসময়ই সাফল্যের স্বাদ পেয়েছেন। এই মুহূর্তে  একমাত্র ক্রিকেটার হিসাবে আইপিএঅলের মড্চে ৭ হাজার রান করার রেকর্ডের হাতছানি রয়েছে বিরাট কোহলির সঙ্গে। শুধুমাত্র তাই নয় এই মুহূর্তে বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার যাঁর ব্যাটে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েছে ২০০০ রান।  যদিো গতবারের আইপিএলটা একেবারেই ভাল যায়নি বিরাট কোহলির। সেই মরসুমে দুটো অর্ধশতরান পেলেও সেবার ৪০০ রানের গন্ডীও টপকাতে পারেননি এই তারকা ক্রিকেটার।তাঁর উইেকেটই এবার নিতে চান আন্দরে রাসেল।

এবারের আইপিএলে প়্জাব কিংসের বিরুদ্ধেই যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সেই দলে আনেদ্রে রাসেল যে অটোমেটিক চয়েজ তাও বলার অপেক্ষা রাখে না।  দলের হয়ে নিজের সেরা পারফরম্যান্স এবারও তিনি দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই আন্দ্রে রাসেলের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এবারের আইপিএলে কার উইকেট নিতে চান তিনি। সেখানেই বিরাট কোহলির নাম নিতে কোনওরকম দ্বিধা করেননি এই নাইট শিবিরের বিধ্বংসী রাসেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগে এই ম্যাচ গুলোতেই যে নিজেকে রাসেল গুছিয়ে নেবেন তা বলাই বাহুল্য। অন্যদিকে নতুন বছরের শুরুটা বিরাট কোহলি বড় রান দিয়েই করেছেন। সেই ধারা তিনি আইপিএলেও বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp