হার্দিক পান্ডিয়া মেন্টর ধোনির দেখানো পথেই এগোচ্ছেন, মনে করছেন আকাশ চোপড়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক দলের তকমা রয়েছে গুজরাত টাইান্সের। এখনও পর্যম্ত আইপিএলের মঞ্চে একটি মাত্র ম্যাচ হেরেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। আর এই জয়ের পিছনে হার্দিক পান্ডিয়ার অবদানই সবচেয়ে বেশী বলে মনে করছেন আকাশ চোপড়া। তাঁর মতে ধোনির তত্ত্বাবধানে থেকে ধোনিরক মতোই নেতৃত্ব দিতে শিখে গিয়েছেন হার্দিক। মেন্টর ধোনির পথ অনুসরণ করেই এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়া এগোচ্ছেন বলেও মনে করেন আকাশ চোপড়া।

আইপিএলের আগে মেগা নিলামের জন্য হার্দিক পান্ডিয়াকে এবার দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও হার্দিক পান্ডিয়ার দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। মেগা নিলামের আগেই তাঁকে ১৫ কোটি টাকায় দলে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। শুধু তাই নয় এবারের আইপিএলের আগে তাঁর কাঁধেই নেতৃত্বের ভারও দিয়েছিল তারা। হার্দিক প্রথম থেকেই নিজের নতুন দায়িত্ব নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত ছিল। অপেক্ষা ছিল শুধু তাঁর মাঠে নামার। নেতা হার্দিক এখনও পর্যন্ত ফুল মার্কস পেয়েই  পাশ করে গিয়েছেন।

আইপিএলে নামার আগেই হার্দিক পান্ডিয়ার মুখে ধোনির নেতৃত্বের প্রসঙ্গ শোনা গিয়েছিল। তিনি জানিয়েছিলেন ধোনির নেতৃত্বের দক্ষতাই এবার তিনি কাজে লাগাতে চান। ধোনির তত্ত্বাবধানে থাকাকালীন তাঁর নেতৃত্বকে সামনে থেকে দেখেছেন হার্দিক পান্ডিয়া। সেইসমস্ত শিক্ষাই কাজে লাগাতে চান তিনি। এবারের আইপিএলে সেই ছাপই দেখা যাচ্ছে হার্দিকের খেলার মধ্যেও। আর তা দেখেই আপ্লুত আকাশ চোপড়া।

এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মাত্র একটি ম্যাচ হেরেছে গুজরাত টাইটান্স

আকাশ চোপড়া হার্দিক প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়া সবসময়ই ধোনিকে নিজের মেন্টর হিসাবে দেখেন। তিনি ধোনির খুবই কাছের একজন ক্রিকেটার। যে জায়গায় তিনি ব্যাটিং করতে নামেন এবং যে স্টাইলে তিনি খেলেন অতীতে ধোনির মতো ভাল এমন পরিস্থিতিতে খেউই খেলতে পারতেন না। ধোনির থেকে সবকিছু একেবারে নিখুঁতভাবে শিখেছেন তিনি। এমন অনেককিছু জিনিস রয়েছে যা আমরা বলতে পারব না, কিন্তু শুধুই দেখে যাচ্ছি। হার্দিককে দেখে আপ্লুত হচ্ছি”।

শুধু একা আকাশ চোপড়া নন। হার্দিক পান্ডিয়াকে নিয়ে এবার আশার সুর শোনা গিয়েছে সুনীল গাভাসকরের মুখেও। দীর্ঘদিন চোটের জন্য সমস্যার মুখে পড়তে হচ্ছিল হার্দিক পান্ডিয়াকে। নিজেকে সুস্থ করার জন্য যেমন পরিশ্রম করেছেন হার্দিক। এখন তিনি নিজেকে পুরোপুরি ফুট করেই ক্রিকেটের বাইশগজে ফিরেছেন। আর তা দেখেই খুশি হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর।

close whatsapp