প্রস্তুতি শুরু আন্দ্রে রাসেলের, নাইটদের নেটে তাঁর ব্যাটে শুধুই ছয়ের বন্যা

Andre Russell
Andre Russell. (Photo Source: IPL/BCCI)

তাঁর ব্যাট চললে, সেদিন আর কলকাতা নাইট রাইডার্সকে জয়ের জন্য ভাবতে হয় না। আন্দ্রে রাসেল যে নাইট শিবিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মদ্যে একজন তা নিয়ে কোনও দ্বিমত নেই। আর তাঁর ব্যাট যে প্রতিপক্ষ বোলারের কাছে ত্রাস, তা সকলেরই জানা। সেই আন্দ্রে রাসেলই এবার নেমে পড়লেন নাইট রাইডার্সের মহড়ায়। আর শুরু থেকেই শুধু ছয়ের বন্যা আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। আর সেই এই প্রস্তুতি দেখে  নাইট ভক্তদের খুশি হওয়ারই কথা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার তেমন পারফরম্যান্স দেখা যায়নি আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। যদিও দু একটা ম্যাচে অবশ্য তিনি জ্বলে উঠেছিলেন। এবার তাঁর সামনে লক্ষ্য আইপিএল। তাঁর অপেক্ষাতেই ছিল নাইট শিবির। কয়েকদিন আগেই দলের সঙ্গে মুম্বইয়ে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতেও নেমে পড়লেন আন্দ্রে রাসেল।

আর প্রথম দিন থেকেই নাইটদের নেটে বিদ্বংসী মেজাজে তিনি। এবারের আইপিএলের বেশীরভাগ ম্যাচই হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শোনাযাচ্ছে প্রায় ৫৫টি ম্যাচ হবে সেখানে। আর নাইটদের শিবিরও সেই কারণে মুম্বইতেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শুরু হয়ে গিয়েছে আন্দ্রে রাসেলদের প্রস্তুতি। নাইট রাইডার্সের প্রস্তুতিতে যোগ দিয়েছেন  শিবম মাভি, বরুণ চক্রবর্তীও।

আন্দ্রে রাসেলের মহড়া শুরু, প্রস্তুতিতে রাসেলের ব্যাট থেকে শুধুই ওভার বাউন্ডারির ঝলক

গত দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেভাবে মাঠে ঝড় তুলতে পারেননি আন্দ্রে রাসেল। বিশেষ করে গত মরসুমের দ্বিতীয় পর্বে তো একেবারেই ছন্দে ছিলেন না তিনি। তার আগের মরসুমেও নাইট শিবিরে দেখা যায়নি রাসেল ঝড়। সেই থেকে রাসেলকে নিয়ে শুরু হয়েছিল একটা জল্পনা। শোনা গিয়েছিল আসন্ন আইপিএলের আগে ক্যারিবিয়ান তারকাকে নাকি ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু শেষপর্যন্ত সমস্ত হিসাব নিকাশকে ভুল প্রমান করে দিয়েছিলেন নাইট রাইডার্স কর্তারা। আন্দ্রে রাসেলকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিলামের আগে সকলকে ছেড়ে দিলেও, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিনদের সঙ্গে আন্দ্রে রাসেলকেও ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা। রাসেলের ওপর ভরসা রেখেছিল নাইট টিম ম্যানেজমেন্ট।

প্রায় দু বছর পর এবার ফের দেশের মাটিতে হতে চলেছে আইপিএল। নাইট রাইডার্স দলেও এবার বহু নতুন মুখ। এবারেই প্রায় সাড়া এগোরা কোটি টাকা দিয়ে শ্রেয়স আইয়ারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়কের দায়িত্বও উঠছে তাঁরই কাঁধে। এছাড়া নাইট শিবিরে রয়েছেন  স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস ও প্যাট কামিন্সদের মতো তারকারা। হাতে এখনও প্রায় এক মাস সময় রয়েছে আইপিএল শুরু হতে। তার আগে থেকেই প্রস্তুতি মহড়া শুরু আন্দ্রে রাসেলের।

 

close whatsapp