উমরান মালিকের বোলিং ওয়াকার ইউনিসের কথা মনে করাচ্ছে ইরফান পাঠানকে

Irfan Pathan
Irfan Pathan. (Photo Source: Instagram)

গতবারের আইপিএলেই ১৫০-এর গতিবেগে বোলিং করে সকলকে চমকে দিয়েছিলেন উমরান মালিক। এবারের আইপিএলে জম্মু ও কাশ্মীরের সেই তরুণ বোলার রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে। প্রথম ম্যাচ থেকেই দু্র্ধর্ষ ছন্দে রয়েছেন তিনি। হায়দরাবাদ শুরুটা জয় দিয়ে করতে না পারলেও, উংরান মালিক কিন্তু প্রথম ম্যাচ থেকেই একের পর এক পুরষ্কার পেয়ে চলেছেন। প্রতি ম্যাচেই সবচেয়ে জোরে বোলিং করার পুরষ্কারটা রয়েছে তাঁর ঝুলিতে। সেই উমরান মালিককে যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন ভারতের আরেক তারকা পেসার ইরফান পাঠান।

উমরান মালিকের সঙ্গে ইরফা পাঠানের পরিচয়টা যদিও এখনের নয়। জম্মু ও কাশ্মীর ক্রকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকাকালীনই এই তরুণ বোলারকে দেখেছিলেন ইরফান পাঠন। তাঁর পারফরম্যান্সে সেই থেকেই আপ্লুত। এবারের আইপিএলে যত ম্যাচ এগোচ্ছে ততই যেন শক্তিশালী হয়ে উঠছেন উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটারকে প্রাক্তন পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিসের সঙ্গে তুলনা করছেন ইরফান পাঠান।

পঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেট ও এক ওভার মেডেন দিয়ে নজির তৈরি করেছেন উমরান মালিক

উমরান মালিকের সম্বন্ধে স্টার স্পোর্টসে ইরফান পাঠান জানান, “যখন প্রথমবার তাঁকে আমি দেখি সেই সময় আমি জম্মু ও কাশ্মীরের খেলোয়াড় এবং মেন্টরের ভূমকা পপালন করছি। তাঁকে বোলিং করতে দেখে আমার ওয়াকার ইউনিসের কথাই মনে পড়ছিল বারবার”।

এবারের আইপিএলে প্রথম থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন উমরন মালিক। শেষ দুই ম্যাচে তো তাঁর বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেননি প্রকিপক্ষ ব্যাটাররা। শ্রেয়স আইয়ারকে ইয়র্কারে বোল্ড আউট করার সেই ছবি তো এখনও সকলের সোশ্যাল মিডিয়ায় ঘোরা ফেরা করছে। একইসঙ্গে আন্দ্রে রাসেলের বিরুদ্ধে তাঁর সেই ওভার। ঠিক সেই ধারাই তিনি অব্যহত রেখেছেন পঞ্জাব কিংসের বিরুদ্ধেও। এই ম্যাচেও একাই নিয়েছেন ৪ উইকেট। রান দিয়েছেন মাত্র ২৮। যারমধ্যে আবার একটি ওভার মেডেনও দিয়েছেন এই তরুণ স্পীডস্টার।

এদিন পঞ্জাবের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। মাত্র ২৮ রান দিয়ে একাই নন ৪ উইকেট। শুধু তাই নয় আইপিএলের মঞ্চে তিনি চতুর্থ বোলার হিসাবে ২০ নম্বর ওভারে মেডেন দেওয়ারও নজির গড়েছেন এদিন। আর তাতেই সকলে মুগ্ধ। শুরু থেকেই ডি ওয়াই পটেল স্টেডিয়ামে আগুল ঝরাতে শুরু করেছিলেন উমরন মালিক।

পঞ্জাব কিংসের তাবড় তাবড় ব্যাটারদের এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তরুণ বোলার। পঞ্জাবের মিডল অর্ডারকে এদিন মাথা তুলে দাঁড়াতেই দেননি তিনি। জীতেন শর্মা, ওডিন স্মিথ সহ রাহুল চাহারকে সাজঘরের দিকে ফিরিয়ে দিয়েছিলে ন উমরণ মালিক। এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম শক্তি হয়ে উঠেছেন এই তরুণ বোলার। সামনে এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে, সেখানেই উমরনের জাদু আরও কী কী চমক দেখায় তারই অপেক্ষায় সকলে।

close whatsapp