কেকেআরের বিরুদ্ধে ম্যাচটির পর জিটি কিভাবে যশ দয়ালের পাশে দাঁড়িয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত জানালেন মিঠুন মানহাস
আপডেট করা - May 16, 2023 5:34 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ১৩ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে ৩ উইকেটে পরাজিত হয়েছিল গুজরাট টাইটান্স (জিটি)। সেই ম্যাচের শেষ ওভারে বল করতে এসেছিলেন যশ দয়াল। সেই ওভারের শেষ পাঁচটি বলে পাঁচটি ছয় মেরে কেকেআরকে ম্যাচটি জিতিয়ে দিয়েছিলেন রিঙ্কু সিং।
এই ঘটনা ঘটার পর অনেকগুলি ম্যাচেই প্ৰথম এগারোয় যশ দয়ালের নাম ছিল না। এমনকি ইমপ্যাক্ট প্লেয়ারদের মধ্যেও তার নাম দেখা যায়নি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন যে কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচটির পর যশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ওজনও অনেকটাই কমে গেছে বলে জানা গিয়েছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটিতে তিনি কামব্যাক করেন। এই ম্যাচটিতে তিনি ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১ উইকেট পান।
সম্প্রতি গুজরাট টাইটান্সের সহকারী কোচ মিঠুন মানহাস কেকেআরের বিরুদ্ধে ম্যাচটির পর গুজরাট টাইটান্স কিভাবে যশ দয়ালের পাশে দাঁড়িয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে মিঠুন মানহাসের রাখা বক্তব্যকে ইন্ডিয়া টুডে উদ্ধৃত করে, “একজন খেলোয়াড় হল পরিবেশের প্রত্যক্ষ পণ্য। আপনাকে তাকে লালন-পালন করতে হবে। এটি একটি ফুলের মতো। যদি ফুলের সাথে কিছু (ভুল হয়ে) থাকে তবে আপনি এটিকে ছিঁড়ে ফেলে দেবেন না। আপনাকে এটির লালন-পালন করতে হবে। একইভাবে, আপনাকে ছেলেদের যত্ন নিতে হবে – শারীরিক এবং মানসিকভাবে। এই দুই মাসের জন্য আমরা হলাম একটা পরিবার। আপনি যদি তাদের বোঝেন এবং তারা আপনাকে বিশ্বাস করেন, তাহলে সেরকম সমস্যার কিছু নেই কারণ তখন তারা আপনার কাছে মুখ খুলবে। তাহলে তাদের যত্ন নেওয়া অনেক সহজ হয়ে যাবে।”
“সে মোটামুটি ভালোই আছে এবং আমরা চাই সে যেন ১০০ শতাংশ ফিট থাকে” – মিঠুন মানহাস
গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া কেন বোলিং করছেন না সেই ব্যাপারে মুখ খুলেছেন মিঠুন মানহাস। তিনি বলেছেন যে হার্দিক মোটামুটি ভালো আছেন এবং তারা চান তিনি যেন ১০০ শতাংশ ফিট থাকেন।
মিঠুন মানহাস বলেন, “হার্দিক মোটামুটি ঠিক আছে। আমাদের এখনও তাকে বিশ্রাম দেওয়ার স্বাধীনতা আছে এবং আমাদের কাছে বিকল্প রয়েছে এবং সে কারণেই সে বোলিং করছে না। অন্যথায়, সে বোলিং করত। সে মোটামুটি ভালোই আছে এবং আমরা চাই সে যেন ১০০ শতাংশ ফিট থাকে। সে শুধু নিজেকে কিছু বাড়তি সময় দিচ্ছে।”