টি-২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদবকে ভারতের গেম-চেঞ্জার মনে করছেন ওয়াসিম আকরাম

সূর্যকুমারের শটের প্রশংসা তাঁর মুখে

Wasim Akram and Suryakumar Yadav
Wasim Akram and Suryakumar Yadav. (Photo Source: Getty Images)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে বহু চমকপ্রদ ইনিংসের দ্বারা সূর্যকুমার যাদব বছরের পর বছর মুম্বই ইন্ডিয়ান্সকে অনেক ম্যাচ জিতেছেন। যাদবের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম তাঁর প্রশংসা করেছেন। ২০২১ সালের টি -টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদব ভালো প্রদর্শন করবেন বলেই আশা রাখেন  প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার। 

যাদব আইপিএলে ধারাবাহিকভাবে বড় রান করে আসছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ। তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সের স্বীকৃতি স্বরূপ অবশেষে ভারতীয় দলে এই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের হোম সিরিজে তাঁর জায়গা হয় এবং তিনি তাঁর ব্যাটের মাধ্যমে গোটা বিশ্বকে জানান দেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও পোক্ত ক্রিকেটার হওয়ার ক্ষমতা রাখেন। আকরাম মনে করছেন যাদব এই মেগা ইভেন্টে ভারতের গেম-চেঞ্জার হতে পারেন।  

সূর্যকুমারের বৈচিত্র্যপূর্ণ শট সিলেকশনেরও প্রশংসা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেটের মালিক আকরাম। আকরামের মনে হয়েছে যাদব হরেক রকম শট খেললেও সেগুলি অধিকাংশ ক্ষেত্রেই নিরাপদ শট এবং তাঁর উচিত ওই ধরনের শট খেলা চালিয়ে যাওয়া। 

‘আজ তক’কে আকরাম বলেন, “সূর্যকুমার যাদব হবেন ভারতের গেম-চেঞ্জার। তিনি পাওয়ারপ্লের পরে ম্যাচের রঙ পরিবর্তন করে দেন এবং যখন আমি কেকেআরের সঙ্গে জড়িত ছিলাম (আকরাম দলের পরামর্শদাতা ছিলেন ২০১২ থেকে ২০১৪ অবধি) তখন আমি ওকে যা শট খেলতে দেখেছি এবং এখন যে শট খেলতে দেখি তাতে বলা যায় যে এখন অনেক উন্নতি করেছে। সূর্যকুমার দুর্দান্ত খেলোয়াড় হয়ে উঠেছে। তিনি নিরাপদ শট খেলেন এবং শট খেলা কখনো থামান না, তাই কেবল সেই ভাবেই তার খেলা উচিত।”

বাবর শিখর স্পর্শ করবে: ওয়াসিম আকরাম

আকরাম বিরাট কোহলি এবং বাবর আজমের তুলনা নিয়েও মুখ খুললেন। তাঁর মতে, ভারতীয় অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা এবং বাবর আজম কেরিয়ায়ের অল্প কয়েক বছরেই বেশ কয়েকটি মাইলফলক অর্জন করেছেন। আকরাম পাকিস্তান অধিনায়কের পারফরম্যান্স তুলে ধরে বলেন যে তিনি ক্রিকেট শিখরের উচ্চতা স্পর্শ করবেন। 

“বিরাট হলেন বিরাট, বিশ্বের অন্যতম সেরা। বাবর সবে অধিনায়কত্ব শুরু করেছেন কিন্তু সেও কম যায় না। সব ফর্ম্যাটেই তিনি সাবলীল ও সফল। অধিনায়কত্বের খুঁটিনাটি দ্রুত শিখছে। কোহলি যা অর্জন করেছে বাবর সেই যাত্রার মধ্য দিয়ে গিয়ে শিখর স্পর্শ করবে,” আকরাম বলেছেন।

২৪শে অক্টোবর ভারত এবং পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে দুবাইতে।

close whatsapp