এমনভাবে খেললে জো রুট সচিনের রেকর্ড ভেঙে দেবেন বলেই মনে করেন মাইকেল ভন

Joe Root
Joe Root. (Photo Source: Twitter/ECB)

অ্যাশেজ হারের পর যে জো রুটের সমালোচনা শোনা গিয়েছিল মাইকেল ভনের মুখে, সেই রুটকে নিয়েই এবার বিরাট ভবিষ্যদ্বানী করলেন তিনি। সদ্য  শেষ হয়েছে লর্ডস টেস্ট। সেই টেস্টেই ইংল্যান্ডের জয়ের নায়ক জো রুট। তাঁর সেঞ্চুরীতে ভর করেই নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। একইসঙ্গে লর্ডসে একগুচ্ছ রেকর্ডও গড়েছেন জো রুট। আর তা দেখেই এখন আপ্লুত প্রাক্তন ব্রিটিশ তারকা মাইকেল ভন। তাঁর মতে এমনভাবে চললে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডও ভেঙে দেবেন জো রুট।

টানা ব্যর্থতা। অ্যাশেজের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটিও ম্যাচ জিততে না পারা। ক্রমশই চাপ বাড়াচ্ছিল জো রুটের ওপর। লর্ডস টেস্টের আগে শেষ ১৭টি ম্যাচে জো রুটের নেতৃত্বে মাত্র একটি টেস্ট জিততে পেরেছিল ইংল্যান্ড। চাপের মাত্রা যখন ক্রসণশি বাড়তে শুরু করেছিল, সেই সময়ই অধিনায়কের দায়িত্ব সরিয়ে রেখেছিলেন জো রুট।

নেতৃত্ব ছাড়ার পর লর্ডসেই প্রথমবার ক্রিকেটার হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসেই সেই জো রুটের দক্ষ হাতে ভর করে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। সেইসঙ্গেই প্রত্যাবর্তন হয় জো রুটেরও। ঐতিহ্যের লর্ডসে সেঞ্চুরী করে ইংল্যান্ডকে জেতানোর পাশাপাশি টেস্টে ১০ হাজার রানও সম্পূর্ণ করে ফেলেন তিনি। সবচেয়ে কম সময়ে ১০ হাজার রান করার রেকর্ডও গড়েছেন জো রুট। আর এই সমস্ত কিছু দেখেই রুটকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী মাইকেল ভনের।

ইংল্যান্ডের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে টেস্টে ১০ হাজার রান করেছেন জো রুট

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে টেস্টে সর্বোচ্চ রান রয়েছে সটিন তেন্ডুলকরের। যেভাবে রুট ১০ হাজার রান সম্পূর্ণ করেছেন, সবকিছু ঠিকঠাক চললে সচিন তেন্ডুলকরের সেই রেকর্ড রুট ভেঙে দেবে বলেই মনে করেন মাইকে ভন। এই মুহূর্তে ৩১ বছর বয়স হয়েছে রুটের। ভনের মতে তিনি এখনও প্রয় পাঁচ বছর খেলবেন। সচিনের রেকর্ড ভাঙতেই পারেন।

এই প্রসঙ্গে দ্য টেলিগ্রাফে জো রুট লিখেছেন, “সচিনের থেকে তিনি মাত্র ৬ হাজার রান পিছনে রয়েছে। কিন্তু এই মুহূর্তে তাঁর বয়স হয়েছে ৩১ বছর। যদি জেমস অ্যান্ডারসন ৪০ বছরেও ক্রিকেট খেলতে পারেন, তবে রুটও পারবেন। তিনি ক্রিকেটকে ভালবাসেন। ব্যাটিং করতে অত্যন্ত ভালবাসেন জো রুট”।

তিনি আরও লিখেছেন, “আমার মতে অসাধারণ ব্রিটিশ ব্যাটার হিসাবে গ্রাহাম গুচের পাশেই রয়েছেন জো রুট। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিতেই পারেন তিনি”।

কয়েকদিন আগেই জো রুটকে নিয়ে এমন কথা শোনা দিয়েছিল প্রাক্তন অজি তারকা মার্ক টেলরের মুখে। এই মুহূর্তে জো রুটের রান ১০০১৫। ইংল্যান্ডের দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে টেস্ট ১০ হাজার রান করার রেকর্ড গড়েছেন জো রুট। ফ্যাব ফোরের মধ্যে তিনিই প্রথম ক্রিকেটার হিসাবে ১০ হাজার রানের গন্ডী টপকেছেন। এমন ভাবে জো রুট ব্যাটিং করতে থাকলে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেবেন তিনি।মনে করছেন মাইকেল ভন।

close whatsapp