যেকোনও পরিস্থিতিতেই হার্দিকের বড় শট খেলার ক্ষমতা রয়েছে, মনে করেন ইরফান পাঠান

Hadrik Pandya
Hadrik Pandya . (Photo by Francois Nel/Getty Images)

দীর্ঘদিন পর ভারতীয় দলে ফের ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া। আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টিতে নামবেন এই তারকা ক্রিকেটার। তার আগেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান। দলের হয়ে যে কোও পরিস্থিতিতেই হার্দিকের বড় শট খেলার দক্ষতা মুগ্ধ করেছে ইরফান পাঠানকে। একইসঙ্গে টি টোয়েন্টিতে যেকোনও পরিস্থিতিতে খেলার দক্ষতা রয়েছে হার্দিকের। আর এঅ সবকিছুই নাকি হার্দিককে ভারতীয় দলের এক গুরুত্বপূর্ণ সম্পদ করে তুলেছে।

টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল। যদি সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। শুধু টি টোয়েন্টি বিশ্বকাপই নয়, তার আগেও একের পর এক সিরিজে ব্যর্থই হয়েছিলেন হার্দিক। তাঁকে নিয়ে ক্রমশই সমালোচনার সুর চওড়া হচ্ছিল সকলের।  এরপরই ভারতীয় দল থেকে কয়েকদিনের জন্য বিরতি চেয়ে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। নিজেকে সম্পূর্ণ সুস্থ করেই ফের ভারতীয় দলে ফিরতে চেয়েছিলেন হার্দিক।

এই কথা জানিয়েই ভারতীয় দল থেকে কয়েকদিনের জন্য বিশ্রাম চেয়ে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কোনওধরণের ক্রিকেটেই তাঁকে দেখা যায়নি। এমনকী রঞ্জি ট্রফির মঞ্চেও না নামার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। প্রায় ছয় মাস পর  আইপিএলের মঞ্চ দিয়েই বাইশগজে প্রত্যাবর্তন হয়েছিল হার্দিক পান্ডিয়া। সেখানে নেমেই সাফল্যের হাসি ফুটেছে হার্দিকের মুখে। ক্রিকেটার এবং অধিনায়ক দুই ভূমিকাতেই সফল হয়েছেন তিনি।

দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া

হার্দিকের এমন সফল প্রত্যাবর্তন দেখেই আপ্লুত ইরফান পাঠান। এবারের আইপিএলে ওপরের দিকেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। সেখানেও তিনি যেমন সফল, তেমনই ফের হার্দিকের ব্যাট থেকে দেখা গিয়েছে বড় শটের ঝলক। আবার হল হাতেও উইকেট তুলেছেন আইপিএলের মঞ্চে। সব মিলিয়েই তাঁকে ভারতীয় দলের অন্যতম সম্পদ মনে করছেন ইরফান পাঠান।

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়া একজন অত্যন্ত মূল্যবান ক্রিকেটার। এক শেষ মুহূর্তে যেমন ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে তাঁর, তেমনই ওপরের দিকে ব্যাটিং করেই সেই কাজ করতে পারেন হার্দিক।  ম্যানেজমেন্টের নজর অবশ্যই থাকবে এই দিকে। যেভাবে হার্দিক ব্যাটিং করেন, তাতে যেকোনও সময়ই ছয় মারার ক্ষমতা রয়েছে তাঁর”।

এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্বের দক্ষতার পাশাপাশি ফের নিজের অল রাউন্ড পারফরম্যান্সের দক্ষতারও প্রমাণ দিয়েছেন হার্দিক। গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক তিনিই। শুধু তাই নয় ফাইনালের মঞ্চে হার্দিকের সৌজন্যেই জয় পেয়েছিল গুজরাত টাইটান্স। রাজস্থানের সেরা তিন উইকেট তুলে জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন তিনিই। সেই পারফরম্যান্স দেখিয়েই এবার ভারতীয় দলে ফের জায়গা করে নিয়েছেন হার্দিক।  এখন শুধুই তাঁর মাঠে নামার অপেক্ষা।

close whatsapp