দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে লোকেশ রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশংসায় সুরেশ রায়না
আপডেট করা - Jun 6, 2022 2:25 pm

আগামী ৯ জুন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। দলের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে তরুণ ব্রিগেড নামানোরই সিদ্ধান্ত নিয়েছেন এবার নির্বাচকরা। সেই দলেরই দায়িত্ব এই সিরিজে লোকেশ রাহুলের কাঁধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সেই লোকেশ রাহুলকে নিয়েই বিরাট ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। লোকেশ রাহুলের নেতৃত্ব দলের তরুণ তারকাদের সাহায্য করবে বলেই মনে করছেন তিনি।
এবারের আইপিএলে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন লোকেশ রাহুল। লখনউ সুপার জায়ান্টসের অধিায়কের দায়িত্বও ছিল তাঁরই কাঁধে। তাঁর তত্ত্বাবধানে অভিষেক মরসুমেই প্লেঅফে পৌঁছেছিল লখনউ সুপার জায়ান্টস। যদিও প্লেঅফের ম্যাচে শেষরক্ষা করতে পারেনি তারা। ইডেন গার্ডেন্সেই যাত্রা শেষ হয়েছিল লোকেশ রাহুলের বনউ সুপার জায়ান্টসের। কি্তু এই তারকার নেতৃত্ব দেওয়ার দক্ষতা নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রাক্তন তারকা সুরেশ রায়না।
তাঁর মতে লোকেশ রাহুলের ঠান্চা মস্তষ্কের নেতৃত্ব এবং ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার প্রবনতা এই সিরিজে তরুণ ক্রিকেটারদের সাহায্য করবেন বলেই মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে বেশ কিচু তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। উমরান মালিক, অর্শদীপ সিংদের মতো তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এই সিরিজে। লোকেশ রাহুলের নেতৃত্বে তারা নিজেদের পারফরম্যান্স দেখাতে পারবেন বলেই মনে করছেন সুরেশ রায়না।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেই বিশ্ব রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি শোয়ে সুরেশ রায়না জানিয়েছেন, “সম্প্রতি নেতৃত্বের বিষয়ে যথেষ্ট ঠান্ডা মস্তিষ্কের এবং কম্পোস্ড ব্যক্তিতের পরিচয় দিয়েছেন লোকেশ রাহুল। এঅ সিরিজে যে সমস্ত ক্রিকেটারদের নির্বাচন করা হয়েছে, তাদের জন্য লোকেশ রাহুলের মতো একজন অধিনায়কেরই প্রয়োজন ছিল। এই সিরিজে কুলদীপ যাদব এবং চাহাল দুই ক্রিকেটারই খেলবেন একসঙ্গে”।
শুধু তরু ক্রিকেটাররাই নন, এই সিরিজেই প্রত্যাবর্তন হয়েছে দীনেশ কার্তিকেরও। আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন দীনেশ কার্তিক। রাহুলের উপস্থিতি ভারতীয় শিবিরে যে শান্ত আবহাওয়া তৈরি করবে তা বলাই যায়।
এই প্রসঙ্গে রায়না জানিয়েছেন, “দলে বেশকিচু তরুণ বোলাররা রয়েছে। উমরান মালিক এবং অর্শদীপ সিংয়ের মতো বোলাররা সুযোগ পেয়েছেন। ঋষভ পন্থের সঙ্গে এবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিকও। আইপিএলে যিনি দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। তাই আমার মনে হয় লোকেশ রাহুলের উপস্থিতি দলে শান্ত আবহাওয়ার একটা আবহ ধরে রাখবে”।
দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে সিরিজ হেরেছিলেন লোকেশ রাহুল। সেই প্রতিশোধের সঙ্গে ভারতকে বিশ্ব রেকর্ড তৈরি করতে তিনি সাহায্য করতে পারেন কিনা সেটাই এখন দেখার।