দিল্লির প্রখর তাপের চ্যালেঞ্জ উপেক্ষা করে প্রস্তুতি চালিয়ে যেতে মরিয়া টেম্বা বাভুমারা
আপডেট করা - Jun 5, 2022 3:04 pm

আগামী ৯ জুন দিল্লিতে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টি টোয়েন্টি সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। একদিকে অচেনা ভারতীয় দল, সেইসঙ্গে রয়েছে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের চ্যালেঞ্জ। সেই চিন্চার সঙ্গে প্রোটিয়া শিবিরে নতুন আতঙ্ক দিল্লির ভয়ঙ্কর তাপমাত্রা। বেশকয়েকদিন ধরেই ভারতের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। আর সেটাই যেন এবার প্রোটিয়া শিবিরের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও এই বাধা অতিক্রম করতে মরিয়া প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। প্রখর তাপের চ্যালেঞ্জ উপেক্ষা করে, নিজেদের প্রস্তুতি চালিয়ে যেতে মরিয়া টেম্বা বাভুমা।
ঠান্ডার সঙ্গে সঙ্গে দিল্লিতে গ্রীষ্মকালও যে চরম ভাবাপন্ন তা বলার অপেক্ষা রাখে না। এবছর শুরু থেকেই দিল্লির তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে নেট প্র্যাক্টিস করাই যেন সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন প্রোটিয়া শিবিরের কাছে। রবিবার দিল্লির তাপমাত্রা ৪৪ ডিগ্রী সেলসিয়াস। সেই পরিস্থিতিতে প্রস্তুতি সারতে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকা শিবিরকে। বারবারই ক্রিকেটারদের দেখা যাচ্ছে প্রখর রোদ থেকে ছাওয়ায় গিয়ে বিশ্রাম নিতে।
৯ জুন দিল্লিতেই প্রথম ম্যাচ খেলতে ভারতের বিরুদ্ধে নামবে দক্ষিণ আফ্রিকা
৯ জুন ভারতের বিরুদ্ধে দিল্লিতেই প্রথম ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় শিবিরে বিরাট, রোহিতরা না থাকলেও, বেশকিছু তরুণ ক্রিকেটাররা রয়েছেন। যাদের মধ্যে উমরান মালিক, অর্শদীপ সিংদের নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ফিরেছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। কুলচা জুটির স্পিনের জাদু দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। দক্ষিণ আফ্রিকা শিবিরও যে ভারতীয় দলের স্পিন আক্রমণ নিয়ে যথেষ্ট চিন্তিত তা বেশ স্পষ্ট।
ভারতের মাটিতে পা রাখার পর থেকেই স্পিন আক্রমণ সামালের দিকে বাড়তি নজর দিয়েছে প্রোটিয়া শিবির। এমন পরিস্থিতি দিল্লির এই প্রখর রোদ এবং তাপমাত্রা তাদের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিরুদ্ধে নামার প্রস্তুতিতে যেন সেটাই বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে কুইন্টন ডিকক, এডেন মার্করামদের। যদিও এই বাধার সামনে আটকে যেতে রাজি নন টেম্বা বাভুমা। ভারতের মাটিতে যেমন করেই হোক নিজেদের সেরাটা দিতে মরিয়া তিনি।
তাই তো প্রখর রোদ এবং তাপমাত্রায় কষ্ট হলেও, প্রস্তুতিতে যাতে কোন খামতি না থাকে, সেই নির্দেশই প্রতিটি ক্রিকেটারকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এদিন প্রস্তুতির ফাঁকে মাঝেমধ্যেই কুইন্টন ডিকক-কে দেখা গিয়েছে প্রচন্ড রোদ থেকে খানিকটা ছাওয়ায় গিয়ে বিশ্রাম নিতে। দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারই এমনটা করছেন। কিন্তু দিল্লিতে এমন গরমের মধ্যেই খেলতে হবে তাদেরকে। সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি সারার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া বাহিন।