উমরান মালিকের গতি প্রতিপক্ষ ব্যাটারদের বিপদে ফেলতে পারে বলেই মনে করছেন রবি শাস্ত্রী
আপডেট করা - Jun 5, 2022 2:00 pm

আইপিএলের মঞ্চ থেকে এবার ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন উমরান মালিক। সদ্য সমাপ্ত আইপিএলে তাঁর বলের গতি দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। সেই গতির জেরেই এবার দক্ষিণ আফ্রিকার বিরদ্ধেও ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটার। সেই উমরান মালিককে নিয়েই এবার আশার সুর প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর গলায়। তাঁর মতে যেভাবে উমরান আইপিএলের মঞ্চে বোলিং করেছেন, সেই ধারা অব্যহত রাখতে পারলে প্রোটিয়াদের বিরুদ্ধেও তিনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন।
আইপিএলের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারত। আগামী ৯ জুন প্রথম টি টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলেই টি টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্ব রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। সেই পথেই এবার ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন উমরান মালিক। অন্তত প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর মতে তো তেমনটাই।
আইপিএলে এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন উমরান মালিক। প্রতি ম্যাচেই তাঁর গতির ঝলক মুগ্ধ করেছে সকলকে। তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই উমরানকে ভারতীয় দলে নেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। ভারতীয় বোর্ড কর্তা থেকে নির্বাচকদেরও নজরে ছিলেন তিনি। আইপিএল শেষ হওয়ার আগেই তাই ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন। এবার সেই উমরান মালিককে নিয়ে বিরাট বার্তা দিলেন রবি শাস্ত্রী। তাঁর মতে যে ভাবে উমরান মালিক আইপিএলে বোলিং করেছেন, সেই ধারা যদি প্রোটিয়াদের বিরুদ্ধেও তিনি ধরে রাখতে পারেন, তবে দক্ষিণ আফ্রিকা অসুবিধাতে পড়তে পারেন বলেই মনে করছেন শাস্ত্রী।
সদ্য সমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২২টি উইকেট পেয়েছিলেন উমরান মালিক
স্টার স্পোর্টসে উমরান মালিক প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন, “যে গতিতে উমরান বোলিং করেন এবং তাঁর আক্রমণের জায়গায় যদি পবল রাখতে পারেন, তবে প্রতিপক্ষের সামনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন উমরান মালিক। বিশেষ করে পিচ যদি গতি সহায়ক হয় তবে ব্যাটারদের বিপদে ফেলতেই পারেন উমরান মালিক”।
এছাড়া রবি শাস্ত্রী আরও জানিয়েছেন, “তাঁকে নিয়ে বিশেষ কোনও কাজের প্রয়োজন নেই। তিনি যে কাজটা করেন, সেই জায়গাতেই উমরানকে আরও ধারাবাহিক হতে হবে”।
এবারের আইপিএলে অসাধারণ পারফরম্যান্সের নজির রেখেছেন জম্মু ও কাশ্মীরের উমরান মালিক। সানরাইজডার্স হায়দরাবাদের হয়ে এবারের আইিপএলে ২২টি উইকেট রয়েছেন উমরান মালিকের। শুধু তাই নয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। সেই ম্যাচে প্রতিপক্ষ শিবিরের পাঁচ উইকেট তিনি একাই তুলে নিয়েছিলেন। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উমরান মালিকের বোলিং দেখেও প্রশংসার ঢল নেমেছিল। এখন শুধুই ভারতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষা।