দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্শদীপ সিংকে খেলানোর পরামর্শ সাবা করিমের
আপডেট করা - Sep 28, 2022 6:32 pm

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে এই বছরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন অর্শদীপ সিং। দেশের জার্সিতে নিজেকে প্রথম ম্যাচ থেকেই প্রমাণ করে এসেছেন েই তরুণ ক্রিকেটার। সেই ২৩ বর্ষীয় অর্শদীপ সিংকে নিয়েই এবার বিরাট পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা নির্বাচক সাবা করিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেটি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল।সেখানেই ভারতীয় স্কোয়াডে রয়েছেন তিনি। স্কোয়াডে তো অবশ্যই প্রথম একাদশেও এই তরকুণ বোলারকে রাখার পরামর্শ দিচ্ছেন সাবা করিম।
ঊারতের জার্সিতে ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ,দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন অর্শদীপ সিং। সেই পারফরম্যান্স দেখানোর পরই অর্শদীপ সিংকে এশিয়া কাপের দলেও রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। সেখানেও যে বল হাতে ভারতাীয় দলকে খুব একটা হতাশ করেছেন তা নয়। পাকিস্তান থেকে শ্রীলঙ্কা , প্রতিটি দলের বিরুদ্ধেই কঠিন পরিস্তিতিতে যথেষ্ট দৃড় মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি। ডেথ ওভারে ভাল বোলিংও করেছিলেন অর্শদীপ সিং।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে ছিলেন না অর্শদীপ সিং
এশিয়া কাপের পর অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি িসরিজে রাখা হয়নি অর্শদীপ সিংকে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে রয়েছেন তিনি। ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতিও আরম্ভ করেদিয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় দলের প্রথম একাদশে অর্শদীপ সিং.ের জায়গা হবে কিনা সেটা নিয়েই চলচে জল্পনা। আর সেই পরিস্থিতিতেই সাবা করিমের তাঁকে নিয়ে এই বিরট পরামর্শ।
ভারতীয় দলের মিচল ও ডেথ ওভারে বোলিং করার জন্যউই অর্শদীপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলানোর পরামর্শ দিচ্ছেন তিনি। ডেথ ওভারে যে এই তরুণ বোলার যথেষ্ট দক্ষ সে ব্যপারে কোনও সন্দেহ নেই। সেই কথাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছেন সাবা করিম। আইপি্এলের মঢ্চে এই তরুণ বোলারের ডেথ ওভার বোলিং দেখেই মুগ্ধ হয়েছিলেন ইরফান পাঠান।
সাবা করিম অর্শদীপ সিংকে নিয়ে জানিয়েছেন, আমার মনে হয় ভারতীয় দলের তাদের বোলিং ইউনিট নিয়েই সবচেয়ে বেশী পাকাপোক্ত হওয়া উচিত্। এই মুহূর্তে অর্শদীপ সিংকে ভারতীয় দলে দেখার জন্য ঈআমি মুখিয়ে রয়েছি। কারণ জসপ্রীত বুমরাহ ভারতীয় দলে ফিরেছেন এবং পাওয়ার প্লে-তেও অস্ধারণ ফর্ম প্রদর্শন করছেন অক্ষর পটেলও। এখানেই অর্শদীপ সিংকে নেওয়ার একটা সুযোগ রয়েছে এবং তাঁকে মিডল অথবা শেষের দিকে বোলিং করানো যেতে পারে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই ডেথ ওভার বোলিংয়ের জন্য তাঁকে দলে রাখা উচিত্ বলেই মনে করছেন সাবা করিম।