মাথায় চোট পেয়ে লর্ডস টেস্ট থেকে ছিটকে গেলেন জ্যাক লিচ, তাঁর পরিবর্তে দলে ম্যাট পার্কিনসন

Jacke Leach
Jack Leach. (Photo Source: Twitter)

লর্ডস টেস্টের প্রথম দিন থেকেই একের পর এক ঘটনার ঘনঘটা। গ্রীষ্মকালীন টেস্ট ঘিরে লর্ডসে এদিন ভিড় জমিয়েছিলেন অগুন্তী দর্শক। সেখানেই মাত্র ছয় ওভার খেলেই মাঠ ছাড়তে বাধ্য হন  ব্রিটিশ শিবিরের জ্যাক লিচ। বাউন্ডারি লাইনে বল বাঁচাতে গিয়ে মাথায় চোট পান তিনি। আর সেজন্।ই শেষপর্যন্ত কনকাসনের নিয়ম অনুযায়ী এই ম্যাচ থেকে ছিটকে যান তিনি। তাঁর পরিবর্ত হিসাবে ম্যাট পার্কিনসনকে লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ড শিবিরে নেওয়া হয়েছে।

টস জিতে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু নিজের তৈরি পরিকল্পনাই চুড়ান্ত ব্যর্থ হয় এদিন তাঁর। শুরু থেকেই মাঠে ছিল ব্রিটিশ বোলারদের দাপট। এমনই এক পরিস্থিতিতে কেন উইলিয়ামসন ফেরার পরই বাফন্ডারি বল বাঁচাতে গিয়ে চোট পান জ্যাক লিচ। বল বাঁটাতে গিয়ে বেকায়দায় মাঠে পড়ে যান এই ব্রিটিশ তারকা ক্রিকেটার।

মাথায় চোট নিয়ে বাউন্ডারির বাইরেই পড়ে থাকেন তিনি। সেই সময় মাঠেই তাঁর চিকিত্সার জন্য আসে ইংল্যান্ড শিবিরের মেডিক্যাল দল। চিকিতসা শুরু হলেও, তিনি আর মাঠে নামতে পারেননি। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয় এই তারকা ক্রিকেটারকে। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল গুঞ্জনটা। তিনি কী আদৌ খেলতে পারবেন এই ম্যাচ। নাকি কনকাশন নিয়মে ম্যাচের বাইরে চলে যাবেন।

৬ ওভার চলাকালীন বাউন্ডারি লাইনে মাথায় চোট পান জ্যাক লিচ

সেই সময় ক্রিজে ছিলেন নিউ জিল্যান্ডের অন্যতম তারকা ব্যাটার ডেভন কনওয়ে।  তাঁকে বোলিং করছিলেন স্টুয়ার্ট  ব্রড। সেই সময়ই তাঁর ব্যাটের এজে লেগে একটি বল গাল পয়েন্টের জায়গা দিয়ে বাউন্ডারি দিকে যায়। সেই সময়ই সেই বল বাঁটানোর জন্য ডাইভ দেন জ্যাক লিচ। সেই ডাইভের সময়ই মাথায় চোট পান তিনি। আর সেই চোটেই এবারের মতো লর্ডস টেস্ট খেলার আশা শেষ তাঁর।

ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর থেকেই তাঁর চিকিত্সা শুরু হয়ে গিয়েছে। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন জ্যাক লিচ। যদিও বড়সড় কিছু না হলেও, কনকাশনের কিছু উপসর্গ লক্ষ্য করা গিয়েছে তাঁঁর মধ্যে। আর সবদিক বিচার করেই, শেষপর্যন্ক এই ক্রিকেটারকে মাঠে না নামানোরই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় পরিবর্ত ক্রিকেটার হিসাবে ম্যাট পার্কিনসনকেই মাঠে নামানো হয়েছে।

ইসিবির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “ফিল্ডিংয়ের সময় মাথায় চোট পেয়েছেন জ্যাক লিচ। তাঁর মধ্যে কনকাশনের কিছু উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। সেই নিয়ম অনুযায়ী তাঁকে এই ম্যাচ থেকে তুলে নেওয়া হচ্ছে”।

close whatsapp