অসুস্থ গ্রাহাম থর্পের পাশে দাঁড়াতে তাঁর নামের জার্সি পরেই মাঠে নামলেন বেন স্টোকস
আপডেট করা - Jun 2, 2022 4:39 pm

বরবারই বাকিদের থেকে তিনি আলাদা। নিয়মভঙ্গের বহু নজির রয়েছে তাঁর। নতুন অধিনায়ক বেন স্টোকসের হাত ধরেই ঐতিহ্যের লর্ডসে বদলে গেল সেই চিরাচরিত নিয়ম। ব্রিটিশদের আভিজাত্যের নিয়ম ভেঙে বেন স্টোকস যেন এক নতুন যুগের সূচনা করলেন এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গ্রাহাম থ্রোপের নামে জার্সি পরে মাঠে নামলেন অধিনায়ক বেন স্টোকস। চিরাচরিত ঐতিহ্যের ব্লেজার না পরেই মাঠে নামার সিদ্ধান্ত নিলেন তিনি। গোটা লর্ডস স্বাক্ষী হয়ে রইল সেই অভিনব ঘটনার।
ব্রিটিশ ক্রিকেটের তারকা ক্রিকেটার গ্রাহাম থর্প। টেস্ট থেকে একদিনের ক্রিকেটে তাঁর বহু স্মরণীয় রেকর্ড রয়েছে। সেই গ্রাহাম থর্পই এখন হাসপাতালে ভর্তি। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ব্রিটিশ ক্রিকেটের কিংবদন্তী তারকা। তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই অভিনব উদ্যোগ নতুন ইংল্যান্ড অধিনায়ক ব্ন স্টোকসের। গ্রহান থর্পের টেস্ট ক্যাপের নম্বরই নিজের জার্সিতে লিখলেন বেন স্টোকস। একইসঙ্গে তাঁর নামের জার্সি পরেও মঠে নামলেন তিনি। সেই জার্সি পরেই টস করলেন বেন স্টোকস। থর্পের ক্যাপ নম্বর ৫৬৪-ই এবার স্টোকসের জার্সি নম্বর।
Our captain has a message as he walks out for his first toss.
We are all with you, Thorpey ❤️#ENGvNZ pic.twitter.com/frhlvtmU2q
— England Cricket (@englandcricket) June 2, 2022
ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলছেন গ্রাহাম থর্প। শুধু তাই নয় একদিনের ম্যাচও খেলেছেন ৮২টি। বহু সুন্দর সুন্দরসইনিংস ক্রিকেট সমর্থকদের উপহার দিয়েছেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। তাঁকে শ্রদ্ধা এবং সম্মান জডানাতেই এমন অভিনব উদ্যোগ বেন স্টোকসের। ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন গ্রাহাম থর্প। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর রয়েছে ২০০।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার গ্রাহাম থর্প
কয়েকদিন আগেই ইসিবির তরফে গ্রাহাম থর্পের শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছিল। সেই সময়ই জানানো হয়েছিল যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলে। মাঠ থেকেও বেন স্টোকসের মুখে শোনা গেল সেই বার্তাই।
টসের সময় বেন স্টোকস জানিয়েছেন, আমরা সবসময় তাঁর পাশে রয়েছি। শুধু তারই নয় তাঁর সন্তান, স্ত্রী এবং সকল বন্ধুদের পাশে রয়েছি আমরা। আমরা সকলেই জানি যে তিনি অসুস্থ হয়ে রয়েছেন। থর্পি যে আমাদের কাছে কতটা তা শুধু আমরাই জানি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরাট অধঃপতনের পরই ব্রিটিশ ক্রিকেটের অব্দরে সুরু হয়েছিল ডামডোল। অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ হারের পরই জো রুটকে সরে যেতে হয়েছে ইংল্যান্ড অধিনায়কের পদ থেকে। সেই জায়গাতেই দায়িত্ব উঠেছে বেন স্টোকসের কাঁধে। শেষ ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটি টেস্ট জিততে পেরেছিল ইংল্যান্ড। সেই জায়গা থেকেই এবার দলকে টেনে তোলার লক্ষ্য বেন স্টোকসের।