লর্ডসের মাঠে বল হাতে জাদু দেখানোর অপেক্ষায় রয়েছেন আজাজ পটেল

Ajaz Patel
Ajaz Patel. (Photo Source: Twitter)

টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে কিউইরা। বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে সেই সিরিজ। সেখানেই প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে নামছে নিউ জিল্যান্ড। সেখানেই নামার জন্য মুখিয়ে রয়েছেন নিউ জিল্যান্ডের তারকা আজাজ পটেল। ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে র্কর্ড গড়েছিলেন এই আজাজ পটেল। এবার সেই পারফরম্য়ান্সই বোধহয় লর্ডসের মাটিতেও দেখাতে চান তিনি। লর্ডসে নিজের পারফরম্যান্সের ছাপ ফেলতে চান তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যারাথন টেস্ট সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। গতবার ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা। সেই ধারাই এবার ধরে রাখতে মরিয়া নিউ জিল্যান্ড। এই প্রথমবার লর্ডসের মাটিতে নামছেন আজাজ পটেল। প্রতিটা ক্রিকেটারের কাছেই এই মাঠে সেরা পারফরম্যান্স দেখানোর একটা পরিকল্পনা থাকে। আজাজ পটেলও তার ব্যতিক্রম নন। এবার সেই পারফরম্যান্স লর্ডসের মাটিতে দেখানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন আজাজ পটেলয। লর্ডসে নামার জন্য উত্তেজিত তিনি।

ভারতের বিরুদ্ধে ওয়াংখেড়ে তে যেমন এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। তেমনই কানপুর টেস্টে তাঁর ব্যাটিংও নজর কেড়েছিল সকলের। সেই থেকেই নিউ জিল্যান্ড শিবিরের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছেন তিনি। এবার সেই আজাজ খান সুযোগ পেয়েছেন লর্ডসের মাঠে নামার। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ওপরই ভরসা রেখেছে নিউ জিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

লর্ডসে নামার আগে সেই উচ্ছ্বাস আর গোপন করতে পারেননি আজাজ পটেল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “সমস্ত প্রস্তুতি শুরু সারা হয়ে হয়ে গিয়েছে। এখন শুধুই ক্রিকেটের ঘরের মাঠে নামার অপেক্ষায় রয়েছি। লর্ডসে খেলার জন্য আমি উত্তেজিত হয়ে রয়েছি”।

৩৩ বর্ষীয় এই ক্রিকেটার ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম্যান্স করলেও, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল নিউ জিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই ফের তাঁকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। নিউ জিল্যান্ডের চুক্তিবদ্ধ ২০ জন ক্রিকেটারের মধ্যেও তাঁর নাম রয়েছে এখন। সেই তারকা ক্রিকেটার এখন মাঠে নামার জন্য উচ্ছ্বসিত হয়ে রয়েছেন।

close whatsapp