দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে হার্দিক পান্ডিয়াকে চার নম্বরে ব্যাটিং করানোর পরামর্শ ভেত্তোরির
আপডেট করা - May 31, 2022 4:16 pm

আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসাবে যেমন সকলের মন জিতে নিয়েছেন, তেমনই ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়ার হাত ধরেই অভিষেক মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। নিজের পারফরম্যান্স দেখিয়ে ফের একবার ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। আগামী ৯ জুন থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সরিজে ফের একবার ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে হার্দিককে।
সেই সিরিজ শুরু হওয়ার আগেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভাকতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন নিউ জিল্যান্ড তারকা ড্যানিয়েল ভেত্তোরি। তাঁর মতে এই সিরিজে হার্দিক পান্ডিয়াকে চার নম্বর পজিশনে খেলানো উচিত্। আইপিএলের মঞ্চে যেভাবে হার্দিক ব্যাট হাতে নিজের দক্ষতার ফের একবার প্রমাণ দিয়েছেন এবং কঠিন পরিস্থিতিতে সামাল দিয়েছেন, তা দেখার পর তাঁকে চার নম্বর পজিশনেই খেলানো উচিত্ বলে মনে করছেন ভেত্তোরি।
ভারতীয় দলের চার নম্বর পজিশনে খেলার জায়গা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, তা এখনও পর্যন্ত সামাল দিতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বহু ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা নীরিক্ষা চললেও, সেই জায়গায় কেই পাকাপাকি ভাবে এখনও পর্যন্ত বসতে পারেননি। ২০১৯ বিশ্বকাপ থেকে ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্য্ত একই চিত্র দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে বহু ক্রিকেটারকেই সেই জায়গায় দেখে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাফল্য অধরা।
আইপিএল ফাইনালে চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া
এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে তিন নম্বর এবমং চার নম্বর দুই পজিশনেই খেলতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর দুইঅ ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন তিনি। ফাইনালেও চার নম্বরেই ব্যাটিং করতে এসেছিলেন হার্দিক। সমস্ত কিছু দেখার পরই হার্দিককে নিয়ে এই বিশেষ পরামর্শ দিলেন ড্যানিয়েল ভেত্তোরি।
ইএসপিএন ক্রিকইফোতে দেওয়া এক সাক্ষাতকারে ভেত্তোরি জানিয়েছেন, “যদি তাঁকে চার নম্বর পজিশনে ব্যাটিং করানোর সুযোগ থাকে আমার মনে সেখানেই হার্দিককে খেলানো উচিত্। সেই জায়গা হার্দিক পান্ডিয়ার জন্য একেবারে যোগ্য জায়গা হবে। সুযোগ থাকলে হার্দিককে সেই জায়গায় ব্যাটিং করানোর ভাবনা সবচেয়ে ভাল হবে। আমার মনে হচ্ছে এই সিরিজে তিনি হয়ত পাঁচ নম্বরে ব্যাটিং করতে যাবেন এবং ঋষভ পন্থকে হয়ত দখা যাবে ছয় নম্বর পজিশনে”।
এবারের আইপিএলে ব্যাট হাতে ১৫টি ম্যাচ খেলে ৪৮৭ রান করেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়ারই রয়েছে এই মরসুমে সর্বোচ্চ রান। আর গোটা মরসুমেই তাঁকে তিন অথবা চার নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা গিয়েছে। সেইসঙ্গে বল হাতেও সফল হয়েছেন হার্দিক। তাঁর ঝুলিতে রয়েছে ৮টি উইকেট। ফাইনালের মঞ্চে একাই নিয়েছিলেন তিন উইকেট। সব মিলিয়ে হার্দিককে চার নম্বরে খেলিয়ে ভারতীয় দলের এই সমস্যা সমাধানের উপায় বাতলে দিচ্ছেন ড্যানিয়েল ভেত্তোরি।