দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লোকেশ রাহুলের পারফরম্যান্সের প্রশংসায় আকাশ চোপড়া
আপডেট করা - Sep 29, 2022 7:06 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়েই যাত্রা শুরু করেছে ভারত। সেই ম্যাচে রানও পেয়েছেন সূর্যকুমার যাদব ও লোকেশ রাহুল। দুই ক্রিকেটারের ব্যাট থেকেই দেখা গিয়েছে অর্ধশতরান। এমন পরিস্থিতিতেই সকলে লোকেশ রাহুলের স্লো ক্রিকেট খেলা নিয়ে সোচ্চ্বার হয়েছেন। লোকেশ রাহুলের পারফরম্যান্স নিয়ে সমালোচনায়সরব হয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতেই লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে সেই পরিস্থিতিতে লোকেশ রাহুলের এমন খেলাই নাকি একেবারে যথাযথ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দলের বোলাররা ছিলেন দুর্ধর্ষ ফর্মে। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়া বাহিনী। অর্শদীপ সিং এবং দীপকচাহারের দাপটের সামনে মাথাতুলে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ভারতীয় দলও যে ব্যাটিংয়ে শুরুটাখুব একটা ভাল করতে পেরেছিল তেমনটা নয়। বরং পরপর রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে টিম ইন্ডিয়াও যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল একেবারে শুরুতে।
প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান পেয়েছেন লোকেশ রাহুল
,সেই জায়গা থেকেই ভারতীয় দলকে টেনে তোলার কাজটা শুরু করতেথাকেন সূর্যকুমার যাদব এবং লোকেশ রাহুল। ওরেন করতে নামলেও, এদিন লোকেশ রাহুল যথেষ্ট ধীর গতিতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছলেন। যদিও সূর্যকুমার কিন্তু বেশ আক্রমণাত্মক ফর্মেই ছিলেন এদিন। কিন্তু লোকেশ রাহুল কেন ধির গতিতে ক্রিকেট খেলেছিলেন সেই পরিস্থিতিতে তা নিয়েই আরম্ভ হয়েছে সমালোচনা। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের এই কারকা ক্রিকেটারের পাশেই দাঁড়িয়েছেন আকাশ চোপড়া।
১০৭ রানের লক্ষ্য হলেও, পরিস্থিতিটা যথেষ্ট কঠিন ছিল। আর সেই পরিস্থিতিতে লোকেশ রাহুল যে খেলাটা খেলেছিলেন তা নাকি একেবারেই সঠিক ছিল। এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমি এটাই বুঝতে পারছি না যে সকলে কেন লোকেশ রাহুলের ইনিংস নিয়ে এত সমালোচনা করছে। হতেই পারে যে লক্ষটা হল ১০৭ রানের। কিন্তু পরিস্থিতি যেখানবে জটিল, সেই জায়গায় কেন ব্যাটাররা দ্রুত শট খেলতে যাবেন। এটাই ঠিক যে দ্রুত গতিতে রান করাটা দরকার। কিন্তু এদিনও সবকিছু ঠিকই রয়েছে”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন রোহিত শর্মনা সাজঘরে ফেরার পরই বেশসতর্ক হয়ে গিয়েছিলেন লোকেশ রাহুল। চোট থেকে ফেরার পর সেভাবে ছন্দে নেই তিনি। সেই পরিস্থিতিতে বিরাাট কোহলির আউট যাভারতীয় দলকে আরও চাপে ফেলে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন তিনি। আর তাতেই কিন্তু সাফল্য আসে।তাই লোকেশ রাহুলের হয়ে সমালোচকদের জবাব দেওয়ার কাজটা করে দিলেন আকাশ চোপড়া নিজেই।