চোটের জন্য বেঙ্গালুরুতে অনিশ্চিত টেম্বা বাভুমা, কেশভ মহারাজের নেতৃত্বেই নামতে পারে দক্ষিণ আফ্রিকা

Temba Bavuma
Temba Bavuma. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

রবিবার বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচ। সেখানে শেষ হাসি কার মুখে ফুটবে তা তো ম্যাচ শেষেই বোঝা যাবে। দুই দলেরই প্রস্তুতি তুঙ্গে। এমন পরিস্থিতিতে খানিকটা হলেও অস্বস্তির আবহ দক্ষিণ আফ্রিকা শিবিরে। হবে নাই বা কেন। সিরিজের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অধিনায়ক টেম্বা বাভুমাই অনিশ্চিত। গত ম্যাচের চোটের জেরে এই ম্যাচে টেম্বা বাভুমার না নামার সম্ভাবনাই প্রবল। আর সেটাই প্রথম একাদশ বাছা নিয়ে চিন্তায় ফেলেছে দক্ষিণ আফ্রিকা শিবিরকে।

আইপিএলের পর ভারতের বিরুদ্ধে তাদের মাটিতে সিরিজ। যদিও শুরুর দিকে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাই। পরপর দুই ম্যাচই জিতে নিয়েছিল টেম্বা বাভুমার দল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন টেম্বা বাভুমা। সেইসহ্গে তাঁর নেতৃত্বের প্রশংসাও ছিল বিভিন্ন মহলে। কিন্তু চতুর্থ ম্যাচে প্রোটিয়া অধিনায়কের চোটটাই যেন বদলে দিয়েছে সমস্ত চিত্রটা। শোনাযাচ্ছে হাতের চোট নাকি এনও পর্যন্ত পুরোপুরি সারিয়ে উতে পারেননি তিনি।

রাজকোটে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল টেম্বা বাভুমাকে

চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে ব্যাটিং করতে নামার সময়ই রান নেওয়ার সময় হাতে আঘাত পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর থেকেই  তাঁর খেলতে অসুবিধা হতে শুরু করেছিল। মাঠেই শুরু হয়েছিল তাঁর চিকিত্সা। ফিজিও চেষ্টা করলেও, ব্যাট হাতে স্বচ্ছ্বন্দ বোধ করছিলেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হন টেম্বা বাভুমা।

রিটায়ার হার্ট দিয়ে মাঠ ছাড়ার পর আর ব্যাট হাতে নামতে দেখা যায়নি তাঁকে। ৯ উইকেট পড়ার পরই ম্যাচ শেষ হয়ে গিয়ছিল। সেই ম্যাচে ৮৭ রানেই শেষ হয়ে গিয়েছিল। ভারতের ঘরের মাঠে এই প্রথবমবার টি টোয়েন্টিতে এত বড় ব্যবধানে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবার বেঙ্গালুরুতে শেষ দ্বৈরথ। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরতে পারবেস তারা।

কিন্তু তার আগেই দলের অধিনায়ককে পাওয়া নিয়ে চিন্তায় রয়েছে প্রোটিয়া শিবির। এখনও পর্যন্ত টেম্বা বাভুমার চোটের কী অবস্থা তা জানা যায়নি। তবে শোনাযাচ্ছে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে তাঁর নামা নাকি কার্যত অনিশ্চিত। সবকিছু ঠিকঠাক চললে সিরিজের শেষে ম্যাচে কেশভ মহারাজের নেতৃত্বেই নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা শিবির।

এছাড়া দলে হয়ত খুব একটা পরিবর্তনের ইঙ্গিত নেই এই ম্যাচে। টেম্বা বাভুমার অনুপস্থতিতে ডেভিড মিলার, কুইন্টন ডিকক এবং ফান ডার ডুসেনদের ওপরই থাকবে বাড়তি দায়িত্ব। এছাড়া ক্লাসেনও রয়েছেন। কিন্তু বাভুমার  অনুপস্থিতি যে ভারতীয় দলকে অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp