আইপিএল শেষ হলেই লোকেশ রাহুল সহ বাকিদের ফিটনেস ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ বোর্ডের

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter/BCCI)

আইপিএল শেষ হলেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। সেই সিরিজে নামা আগে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসের দিকেই এবার বাড়তি নজর দিয়েছে বোর্ড। আইপিএল চলাকালীন মাঝেমধ্যেই ক্রিকেটারদের চোটের কবলে পড়তে হয়েছে। সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটার এই আইপিএল থেকেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। সেজন্য আইপিএল শেষ হলেই লোকেশ রাহুল সহ বাকি ক্রিকেটারদের এনসিএ-তে ফিটনেস পরীক্ষা দেওয়ার নির্দেশ বোর্ডের।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল থেকে বেশকিছু সিনিয়র সদস্যদের বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাদের মতো ক্রিকেটারদের নাম। শুধু তাই নয় শিখর ধওয়ানকেও এই সিরিজে দলে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তরুণ ক্রিকেটারদেরই দেখে নিতে চাইছে ভারতীয় দলের নির্বচক থেকে টিম ম্যানেজমেন্ট। আর সেই লক্ষ্যেই ক্রিকেটারদের ফিটনেস টেস্টের দিকে বাডতি মজর।

আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারত

আইপিএল চলাকালীনই  ক্রিকেটারদের মাঝেমধ্যেই চোটের কবলে পড়তে দেখা গিয়েছে। হার্দিক পান্ডিয়া যেমন টটের জন্য একটি ম্যাচে নামতে পারেননি। সেজন্যই কোনও ক্রিকেটার চোট পেলেও, সেই চোট এখন কেমন অবস্থায় রয়েছে সেই সবই খুটিয়ে দেখে নিতে চাইছে বোর্ড। দক্ষিণ আফা্রিকার বিরুদ্ধে চোটমুক্ত দলই নামাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে বোর্ড। আগামী ৫ জুন থেকে এনসিএ-তে দুদিনের জন্য চলবে এই ফিটনেস ক্যাম্প।

রাহুল দ্রাবিড়েক পরিবর্তে এখন এনসিএ-র প্রধানের দায়িত্ব উঠেছে ভারতীয় দলের আরেক প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণের কাঁধে। তাঁর তত্ত্বাবধানেই চলবে এই ফিটনেস ক্যাম্প। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বেশকিছু তরুণ তারকারা। তাদের মধ্যেই রয়েছেন হর্শল পটেল, উমরান মালিক, অর্শদীপ সিং-রা। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেললেও, তাঁর হাতে এখনও হাল্কা চোট রয়েছে। আইপিএল চলাকালীনই হাতে সেলাই পড়েছিল এই তরুণ ক্রিকেটারের।

সবকিছু মিলিয়েই ক্রিকেটারদের দেখে নিতে চাইছে  বিসিসিআই। এবারের আইপিএলের দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করে ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তাঁর দকেও নজর রয়েছে বোর্ড কর্তাদের। ৬ থেকে ৭ জুন পর্যন্ত চলবে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস শিবির। এরপরই ৭ জুন দিল্লির উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া প্রোটিয়াদের বিরুদ্ধে কোনওরকম ঝুঁকি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

close whatsapp