নিজের ওপর বিশ্বাস ছিল তাঁর, ভারতীয় দলে তিনবছর পর ফিরে বার্তা দীনেশ কার্তিকের
আপডেট করা - May 22, 2022 10:32 pm

কঠোর পরিশ্রম এবং নিজের ওপর বিশ্বাস রাখলে সবকিছুই সম্ভব। বয়সটা যে একটা সংখ্যামাাত্র সেটাও হয়ত এদিন বুঝিয়ে দিলেন দীনেশ কার্তিক। দীর্ঘ তিনবছর ফের ভারতীয় দলে ডাক পেলেন এই তারকা উইকেটকিপার ব্যাটার। ২০১৯ সালের ১ ডিসেম্বর শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল দীনেশ কার্তিককে। এরপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে খেলেননি তিনি। কিন্তু আশা ছাড়েননি কখনও। নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রেখেছেন এবং পরিশ্রম আরও বাড়িয়েছেন, তাতেই এই সাফল্য বলে মনে করেছেন দীনেশ কার্তিক।
নিদাহাস ট্রফিতে দীনেশ কার্তিকের পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। কিন্তু এরপর থেকেই সেভাবে আর ভারতীয় দলে সুযোগ পেতে দেখা যায়নি দীনেশ কার্তিককে। ২০১৯ বিশ্বকাপের পর সেই বছরেরই একেবারে শেষের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন দীনেশ কার্তিক। এরপর থেকে আর ভারতীয় দলে সুযোগ হয়নি তাঁর। কিন্তু মনের ভিতর জেদটা ছিল। আইপিএলে ফের নিজেকে প্রমাণ করে ভারতীয় দলে জায়গা করে নিলেন দীনেশ কার্তিক।
চলতি আইপিএলে ১৩ ম্যাচে দীনেশ কার্তিক করেছেন ২৮৫ রান
গত দুবারের আইপিএল মরসুমটা একেবারেই ভাল যায়নি দীনেশ কার্তিকের। অধিনায়কত্ব চলে যাওয়ার সঙ্গে ব্যাটে রানও ছিল না এই তারকা ক্রিকেটারের। এবারের নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নিজেকে প্রমাণ করার একটা তাগিদ ছিল তাঁর মধ্যে ছিলই। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সময়ই নিজের ভূমিকায় নিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন দীনেশ কার্তিক।
জানিয়েই দিয়েছিলেন ভারতীয় দলে ফের ফেরার আশা এখনও রাখেন তিনি। ধোনির অনুপস্থিতিতে ফিনিশারের ভূমিকাতেই ফিরতে চান ভারতীয় শিবিরে। সেইমতো প্রস্তুতিও সেরেছিলেন দীনেশ কার্তিক। যার প্রতিফলন আইপিএলের মঞ্চে সকলেই দেখতে পেয়েছেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা ফিনিশারের ভূমিকা পালন করেছেন তিনি। প্রথম ম্যাচ থেকেই দীনশ কার্তিক বেঙ্গালুরুর হয়ে ফিনিশারের ভূমিকায় বিধ্বংসী মেজাজে ছিলেন। বহু ম্যাচেই তাঁর ঝোরো ইনিংসে বেঁচেছে রয়্যা চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই মুহূর্তে আইপিএলের স্লগ ওভারে দীনেশ কার্তিকের স্ট্রাইকরেট ২২৯.২১।
If you believe yourself, everything will fall into place! ✨
Thank you for all the support and belief…the hard work continues… pic.twitter.com/YlnaH9YHW1— DK (@DineshKarthik) May 22, 2022
এই পারফরম্যান্সের পুরষ্কারই বোধহয় পেলেন দীনেশ। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দীনেশ কার্তিক। নিজের ওপরই বিশ্বাসই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে বলেই মনে করছেন কার্তিক। তিনি লিখেছেন, “যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তবে সমস্তকিছুই একদিন তোমার কাছে চলে আসবে। বিশ্বাস রাখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এই কঠোর পরিশ্রম আরও চলবে”।
এই মুহূর্তে আইপিএলে ১৩ ম্যাচ খেলে ২৮৫ রান করেছেন দীনেশ কার্তিক। বেঙ্গালুরুর বিরুদ্ধে বেশীরভাগ ম্যাচেই শেষ মুহূর্তে নেমে খেলার মোর একা ঘুরিয়ে দিয়েছেনম দীনেশ কার্তিক। শুধু তাই নয় এই মুহূর্তে আইপিএলে তাঁর গড় রয়েছে ৫৭। অনেক তরুণ তারকাদের থেকেই এগিয়ে রয়েছেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপেও তিনি পৌঁছতে পারেন কিনা সেটাই এওখন দেখার।