দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্রাত্য রাহুল ত্রিপাঠি, সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ
আপডেট করা - May 22, 2022 9:12 pm

আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেও সদ্য ঘোষিত হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দলে ব্রাত্যই থেকে গিয়েছেন রাহুল ত্রিপাঠি। আর তা দেখেই যেন হতবাক হয়ে গিয়েছেন সকলে। ক্রিকেট সমর্থক থেকে প্রাক্তন ক্রিকেটাররাও খানিকটা হলে হতাশ এই সিদ্ধান্ত দেখে। বিশেষকরে এবারের আইপিএলে রাহুল ত্রিপাঠি যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, তা দেখে অনেকেই মনে করেছিলেন যে তিনি ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন। কিন্তু তা হয়নি।
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন রাহুল ত্রিপাঠি। চলতি আইপিএলে সেই দলের হয়ে ভাল পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি । যা দেখার পর থেকে অনেকেই তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে সোচ্চ্বার হয়েছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রায় ১২ বছর ধরে খেলছেন এই ক্রিকেটার। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ হয়নি তাঁর। একইসঙ্গে আইপিএলের মঞ্চেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন ৩১ বর্ষীয় এই ক্রিকেটার।
রাহুল ত্রিপাঠির ভারতীয় দলে সুযোগ না মেলায় সকলেই হতাশ
আইপিএলের মঞ্চে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স করে প্রথমে সকলের নজর কেড়েছিলেন তিনি। এরপরই এই তারকা ক্রিকেটারকে দলে নিয়েছিল কলকাতা নাইট নাইট রাইডার্স। ইয়ন মর্গ্যানের তত্ত্বাবধানে শেষ মরসুম খেলেছিলেন নাইট রাইডার্সের হয়ে। যদিও এবারের আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট রাইডার্স। এরপরই রাহুল ত্রিপাঠিকে এবার দলে তুলে নিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
Feel for Rahul Tripathi and Sanju Samson, both deserve to be part of the T20 setup. Two of them have been showing very good consistency with healthy strike rate in IPL in the last few years – hoping both will be part of the Ireland T20 series.
— Johns. (@CricCrazyJohns) May 22, 2022
Would have liked Rahul Tripathi to be in the T20I squad, but can understand selectors wanting to give fair runs to others picked too.
Great to see Kuldeep back, and also that they've kept the faith with Ravi Bishnoi.
— Saurabh Somani (@saurabh_42) May 22, 2022
Rahul Tripathi for International cricket,,,,,,it’s time!,,,,
— Ian Raphael Bishop (@irbishi) May 17, 2022
Feel for Rahul Tripathi. Has been a consistent run scorer in the IPL for last few seasons and has done no wrong to deserve a call when seniors are resting. Hopefully he'll be there for the Ireland tour. Sanju Samson the other one who deserved an opportunity too.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 22, 2022
Where is Rahul Tripathi? https://t.co/1EdjF1X6pV
— Sushant Mehta (@SushantNMehta) May 22, 2022
আর সেই দলের হয়ে যথেষ্ট ভাল পারফর্ম্যান্সই প্রদর্শন করেছেন তিনি। এবারের আইপিএলে তিনটি অর্ধশতরান রয়েছে রাহুল ত্রিপাঠির। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি আরও বেশকিছু দলের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল সকলের। কয়েকদিন আগেই তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়ার কথা শোনা গিয়েছিল খোদ ম্যাথু হেডেনের মুখে। এছাড়াও বেশকিছু প্রাক্তন ক্রিকেটারও তাঁকে ভারতীয় দলে দেখার ব্যপারে আশাবাদী ছিলেন। কিন্তু রাহুল ত্রিপাঠি ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় সকলেই বেশ হতাশ হয়েছেন.।
https://twitter.com/Ranbir012/status/1528358567480561664
https://twitter.com/jayanth0609/status/1528354051267923968
Rahul tripathi ke sath same whi chiz hori jo sky ke sath hua tha
My thought #rahultripathi #IndvsSA @mufaddal_vohra
I'm right brother???— Arman Ali Skr (@ArmanAliskr) May 22, 2022
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৩ ম্যাচ খেলে ৩৯৩ রান করেছেন তিনি। শুধু তাই নয় এবারের আইপিএলে ৩১ বর্ষীয় এই তারকার স্ট্রাইকরেট রয়েছে ১৬১.৭২ এবং রাহুল ত্রিপাঠির গড় রয়েছে ৩৯.৩০। রবিবার বোর্ডের দপ্তরে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দল নির্বাচনেক বৈঠকে বসেছিলে নির্বাচকরা। সেখানেই ১৮ সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড বেছে নিয়েছেন তারা। কিন্তু রাহুল ত্রিপাঠির সুযোগ হয়নি।