রবিবার নির্বাচকদের বৈঠক, সোমবারই দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা হতে চলেছে
আপডেট করা - May 21, 2022 10:23 pm

আইপিএলের ফাইনালের দিন নয়, লবকিছু ঠিকঠাক চললে রবিবারই হয়ত ইংল্যান্ড সফর এবং আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল নির্বাচন করে ফেলবেন ভারতীয় দলের নির্বাচকরা। শোনাযাচ্ছে রবিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের হেড অফিসে নির্বাচকরা বৈঠকে বসবেন। সেখানে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ও উপস্থিত থাকবেন। ভিভিএস লক্ষ্ণণ থাকতে পারবেন কিনা তা নিয়ে অবশ্য এখনই কোনওরকম কিছু জানানো হয়নি। শোনাযাচ্ছে সোমবারি হয়ত দুই দল ঘোষণা হয়ে যাবে।
আইপিএল শেষ হলেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। যদিও ওয়ার্কলোডের কথা মাথায় রেখে সেই সিরিজে বেশকিছু অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে নির্বাচকদের। একইসঙ্গে ইংল্যান্ড সফরের জন্যও এদিনই দল নির্বাচন করে ফেলতে চাইছে ভারতীয় দলের নির্বাচকরা। আগামী ১৫ জুন রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। সেই দলও রবিবারই নির্বাচন করে ফেলতে চাইছেন নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পেতে পারেন বেশকিছু তরুণ ক্রিকেটাররা
বোর্ড সূত্রে খবর রবিবারই তারা দল নির্বাচন করে ফেলবে। বোর্ডের দপ্তরে রবিবারই বাঠকে বসবেন নির্বাচকরা। যেখান উপস্থিত থাকবেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল রাহুল দ্রাবিড়ও। তবে ভিভিএস লক্ষ্মণ উপস্থিত থাকবেন কিনা তা এখনই বোঝা যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকা আসন্ন আয়ারল্যান্ড সফরে তাঁর ভারতীয় দলকে কোচিং করানোর কথা রয়েছে। সোমবারই হয়ত চূড়ান্ত ঘোষা হয়ে যাবে বোর্ডের তরফে।
এই মুহূর্তে আইপিএলে রয়েছেনম রোহিত শর্মা। শনিবারই এবারের আইপিএলের শেষম্যাচ খেলছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে এটাই শেষম্যাচ রোহিত শর্মাদের। এরপরই আইপিএলের বায়ো বাবল থেকে বেরিয়ে যাবেন তিনিও। সেজন্যই বোধহয় রবিবারই নির্বাচকদের বৈঠক ডাকা হয়েছে। সেদিনি বিভিন্ন আলোচনা করে দুই সিরিজেরই দল বেছে নেবেন নির্বাচকরা।
দীর্ঘ দুবছর পর এই প্রথমবার শারীরিকভাবে বোর্ডের দপ্তরে হতে চলেছে দল নির্বাচনের বৈঠক। আইপিএলের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নামবে ভারতীয় দল। সেখানেই শোনাযাচ্ছে এবার দেখা যেতে পারে বেশকিছু নতুন মুখ। আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন বেশ কিছু তরুণ তারকারা। যাদের নিয়ে ইতিমধ্যেই ভারতী ক্রিকেটের অন্দরমহলে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। যদিও শেষপর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতীয় দলের নির্বাচকরাই।
একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও একদিন, টি টোয়েন্টি দল বাছা নিয়েও নানান আলোচনা হওয়ার পরই দল ঘোষণা করা হবে। শোনাযাচ্ছে আগামী সোমবারই দল ঘোষণা হয়ে যেতে চলেছে।