বিশ্রাম নেওয়ার ব্যপারে রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেবেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

আইপিএলের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ মযাচের টি টোয়েন্টি সিরিজে নামবে ভারত। সেই সিরিজেই শোনাযাচ্ছে দলের বেশকিছু অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। সেই তালিকায় বিরাট কোহলির নামও ঘোরাফেরা করছে। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে অনেকেই বিরাট কোহলিকে বিশ্রামের পরামর্সও দিতে শুরু করেছেন। কিন্তু বিরাট কোহলি কী বিশ্রাম নেবেন। এখনই অবশ্য এই বিষয়ে কোনওরকম সিদ্ধান্ত নেননি তিনি।

আইপিএলের পরই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন বিরাট কোহলি। এরপরই বিশ্রাম নেবেন কি নেবেন না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দেশের জার্সির পর এবারের আইপিএলের মঞ্চেও সেভাবে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন বিরাট। যদিও লিগ পর্বের শেষম্যাচে তাঁকে সেই পুরনো ছন্দে দেখা গিয়েছে। তবুও দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি খেলবেন কিনা সেই বিষয়ে জল্পনা কাটছেই না।

আইপিএলের ফাইনালের দিনই দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বোর্ডের

আইপিএলের মাঝেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দল নিয়ে নানান জায়গায় মুখ খুলেছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। তখন থেকেই শোনাযাচ্ছিল যে আসন্ন সিরিজে দলের বেশকিছু সিনিয়র সদস্যকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিরাট কোহলির নামও সেখানে ঘোরাফেরা করছিল। যদিও তাঁরসঙ্গে আলোচনার পরই যে তারাও সেই সিদ্ধান্ত নিতে চলেছেন, তারও ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার বিরাট কোহলি নিজেই সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন।

২০১৯ সালের পর থেকে বিরাট কোহলির ব্যাটে শতরান নেই। দেশের জার্সির পাশপাশি আইপিএলের মঞ্চেও বিরাটকে বড় পারফরম্যান্স করতে দেখা যায়নি। শেষম্যাচটি বাদ দিলে বিরাটের ব্যাটে গোটা মরসুমে বড় রানের ঝলক নেই। সেই থেকেই প্রাক্তন ক্রিকেটাররা  বিরাট কোহলিকে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কয়েকদিনের বিরতি নিয়ে তারপর আরও শক্তিশালী হয়েই তিনি ফিরবেন বলে আশাবাদী ছিলেন সকলে।

এতদিন এই বিশয় নিয়ে মুখ খোলেননি বিরাট কোহলি। অবশেষে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি বিশ্রাম নেবেন কিনা তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। স্টার স্পোর্টসে বিরাট কোহলি জানিয়েছেন, “সবচেয়ে দরকারী বিষয়টিই হল ভারসাম্য বজায় রাখা। ব্যক্তিগতভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সেই ভারসাম্য খুঁজে পাওয়াটাই সবচেয়ে জরুরী। অবশ্যই আমি সমস্ত বিষয় নিয়ে সকলের সঙ্গে আলোচনা করব, যেখানে অবশ্যই রাহুল ভাই থাকবেন। ভারতীয় চিম ম্যানেজমেন্টও থাকবে। দল এবং আমার স্বার্থে কোনটা সবচেয়ে ভাল হবে তা সকলে আলোচনা করেই ঠিক করবে”।

close whatsapp