দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতের সম্ভাব্য একাদশ বেছে নিলেন ওয়াসিম জাফর
আপডেট করা - May 19, 2022 10:29 pm

শোনাযাচ্ছে আইপিএল ফাইনালের দিনই নাকি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সফরের দুটো দলই নির্বাচন করবেন ভারতীয় দলের নির্বাচকরা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনার। শোনাযাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের বেশকিছু অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থাকার জন্য বেশকিছু তরুণ তারকাদের সুয়োগ দিতে পারেন ভারতীয় দলের নির্বাচকরা।
সেই দল নির্বাচনের আগেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। এবারের আইপিএলে তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করছেন। বেশকিছু তরুণ ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যেই আলোচনাও শুরু হয়ে গিয়েছে। চর্চায় থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই সূর্যকুমার যাদব এবং দীপক চাহারের। এবারের আইপিএলে বেশকিছু তরুণ ক্রিকেটারই নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। এই দুই তারকার অনুপস্থিতিতে তারাও এবার ভারতীয় দলে সুযোগ করে নিতে পারেন।
এবারের আইপিএলে বোলারদের মধ্যে নজর কাড়া পারফরম্যান্স দেখিয়েছেন উমরান মালিক। তাঁর গতিতে মুগ্ধ হয়েছেন সকলেই। ইতিমধ্যেই তাঁকে ভারতীয় দলে নেওয়ারও একটা দাবী উঠতে শুরু করেছে। যদিও এখনই ওয়াসিম জাফর তাঁকে দক্ষিণ আফ্রিকা সিরিজে রাখার পক্ষপাতী নন। তাঁর মতে উমরান মালিকের বলে আরও তারতম্য প্রয়োজন রয়েছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়াসিম জাফরের মতে শিখর ধওয়ানের সঙ্গে পৃথ্বী শ অথবারুতুরাজ গায়কোয়াড়কে দেখা যেতেই পারে।
একইসঙ্গে অধিনায়ক হিসাবে ওয়াসিম জাফরের পছন্দ আবার হার্দিক পান্ডিয়া সেইসঙ্গে রাহুল ত্রিপাঠি এবং হর্শল পটেলদের পছন্দ ওয়াসিম জাফরের। এই প্রসঙ্গে জাফর জানিয়েছেন, “উমরান মালিককে তাঁর খেলায় এখন আরও তারতম্য আনতে হবে। আমরা সকলেই তাঁর পেসের সঙ্গে অবগত রয়েছি। কিন্তু যেদিন তাঁর খারাপ যাবে সেদিন ৪০ থেকে ৫০ রানও দিয়ে দিতে পারেন এই তরুণ ক্রিকেটার। তিনি যদি আরও প্রথম শ্রেনীর ক্রিকেট খেলেন এবং লিস্ট-এ ক্রিকেট খেলেন তবে আরও উন্নতি করবেন মরান মালিক”।
একইসঙ্গে জাফর তাঁর দল সম্বন্ধ জানান, “আমার দলে আমি শিখর ধওয়ান, পৃথ্বী এবং রুতুরাজ গায়কোয়াড়দের রাখাটাকেই বুদ্ধিমানের কাজ মনে করব। এবারের আইপিএলে রাহু ত্রিপাঠিও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। একইসঙ্গে হার্দিক পান্ডিয়া আইপিএলে অধিনায়ক হিসাবে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন, আমার দলে তিনিই অধিনায়ক। হর্শল পটেলকেও দলে নেওয়া উচিত্। তবে এখনই টেস্ট দলে সুযোগ পাবেন না তিনি”।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ওয়াসিম জাফরের বেছে নিলেন সম্ভাব্য একাদশ
শিখর ধওয়ান
রুতুরাজ গোয়কোয়াড়
পৃথ্বী শ
রাহুল ত্রিপাঠি
হার্দিক পান্ডিয়া
সঞ্জু স্যামসন
তিলক বর্মা
দীনেশ কার্তিক
যুজবেন্দ্র চাহাল
অক্ষর পটেল
হর্শাল পটেল
ভুবনেশ্বর কুমার
আভেশ খান
কুলদীপ যাদব
মহসিন খান/টি নটরাজন