উমরান মালিককে ভয় না পেলেও সমীহ করছেন তেম্বা বাভুমা

Temba Bavuma
Temba Bavuma. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

আগামী ৯ জুন  ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামিদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরজের জন্য। সেই জায়গায় ভারতীয় দলে ডাক পেয়েছেন উমরান মালিক, অর্শদীপ সিং-রা। উমরান মালিক ডাক পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেটমহল। হবে নাই বা কেন, গোটা আইপিএল জুড়ে তাঁর গতির ঝলক তো সকলেই দেখেছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগুনে বোলিং দেখার অপেক্ষায়। কিন্তু প্রোটিয়া শিবির কী এই তরুণ বোলারকে নিয়ে ভয় পাচ্ছে?

ভারতের মাটিতে পা রাখার আগেই সেই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। উমরান মালিক ভারতীয় দলে থাকলেও, তাঁকে কিন্তু ভয় পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা শিবির। যদিও তাঁকে উমরানকে নিয়ে বেশ সাবধানী তারা। আগামী ৯ জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। উমরানকে মািককে নিয়ে এখন থেকেই যে ছক কষা শুরু হয়ে গিয়েছে প্রোটিয়া শিবিরে তা বলার অপেক্ষা রাখে না।

উমরান মালিকের বোলিং সম্বন্ধে তারাও অবগত রয়েছে। তাঁর গতির জাদুদে এই মুহূর্তে মুগ্ধ সকলে। প্রোটিয়া শিবির তা নিয়েই খানিকটা সাবধানী। কিন্তু উমরানকে নিয়ে একেবারেই ভয় পাচ্ছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। তাঁর মতে ছোট থেকেই পেস বোলারদের বিরুদ্ধে খেলে বড় হয় তারা। ১৫০ কিমি বেগের বিরুদ্ধে অবশ্য কেউই খেলতে চাইবেন না, কিন্তু সেই অভ্যাশ রয়েছে তাদের। উমরান মালিকের মোকাবিলা করতে যে দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা কার্যত প্রস্তুত তা একরকম বুঝিয়েই দিয়েছেন তেম্বা বাভুমা।

সদ্য সমাপ্ত আইপিএলে ১৫৭ কিমি বেগে বোলিং করেছিলেন উমরান মালিক

এই প্রসঙ্গে বাভুমা জানিয়েছেন, “আমার মনে দক্ষিণ আফ্রিকায় আমরা বেশীরভাগ ক্রিকেটাররাই পেস বোলারদের বিরুদ্ধে খেলে বড় হই। তবে এটাও ঠিক যে ক্রমাগত ১৫০ কিমি বেগে বলের বিরুদ্ধে কোনও ব্যাটারই ব্যাট করতে চায় না। কিন্তু সেই মতো সকলকেই প্রস্তুত হয়ে থাকতে হয়।  আমাদের ১৫০ কিমি বেগে বোলিং করার মতো বোলার রয়েছেন।  কিন্তু আমার মনে হয় উমরান মালিক ভারতীয় দলের এক বিশেষ প্রতিভা। আশা করি আইপিএলের পারফরম্যান্স তিনি হয়ত এখানেও দেখাবেন”।

এবারের আইপিএলের শুরু থেকেই সকলে উমরান মালিকের আগুনে বোলিংয়ের স্বাক্ষী রয়েছেন। চলতে আইপিএলে ১৫৭ কিমি বেগে বোলিং করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ধারাবাহিকভাবে ১৫০ কিমি বেগে বোলিং করারও দক্ষতা রয়েছে তাঁর। সদ্য সমাপ্ত আইপিএলে ২২টি উইকেট রয়েছে জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলারের ঝুলিতে।

শুধুতাই নয় আইপিএলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবারের মরসুমে প্রথম পেসারহিসাবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর স্পেল এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে তাঁর ইয়র্কার দেখে চমকে গিয়েছিলেন সকলে। এবার প্রোটিয়াদের বিরুদ্ধেও সেই ফর্ম উমরান মালিক প্রদর্শন করতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp