নিজের খারাপ ফর্ম প্রসঙ্গে যুক্তি দিতে ক্রিস গেইলের উপমা ইশান কিষাণের মুখে
আপডেট করা - May 18, 2022 4:29 pm

এবারের আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা রয়েছে ইশান কিষাণের গায়ে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শুরুটা ভালভাবে করলেও, দলের সঙ্গে প্রতিযোগিতা এগনোর পাশেপাশি তাঁরও পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। ইশান কিষাণের দিকেই এবার তাকিয়েছিলেন সকলে। সেই ইশানই কিন্তু ব্যাট হাতে এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। যদিও ইশান কিষাণ কিন্তু এই নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। বরং তাঁর খারাপ পারফরম্যান্স নিয়ে ক্রিস গেইলের উপমা দিলেন ইশান কিষাণ।
এবারের আইপিএলে ১৫ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল ইশান কিষাণ। স্বভাবতই আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটারের পারফরম্যান্সের দিকেই যে সকলের চোখ থাকবে তা স্বাভাবিক। ইাশান কিষাণ কিন্তু সকলকে হতাশই করেছেন। যে পারফরম্যান্স গত কয়েক মরসুম তাঁর কাছ থেকে লোকে দেখেছিল, তা কিন্তু এবারের আইপিএলে করতে পারেননি ইশান কিষাণ। সেই ঘটনা দেখার পর যে সমালোচনা শুরু হবে এতো খুবই স্বাভাবিক।
এখনও পর্যন্ত আইপিএলের ১৩ ম্যাচে ৩৭০ রান করেছেন ইশান কিষাণ
কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের এই তরণ ক্রিকেটার কিন্তু তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বরং তাঁর খারাপ পারফরম্যান্স নিয়ে যুক্তি দিতে ক্রিস গেইলের উপমা দিচ্ছেন তিনি। তাঁর তে অতীতে অনেক বড় খেলোয়াড়কেই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকী ক্রিস গেইলও একসময় আইপিএলে এমন পরিস্থিতির মধ্যে দিয়েছে গিয়েছে। আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর সেই কথাই শোনাযাচ্ছে ইথান কিষাণের মুখে।
সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর ইশান কিষাণ জানিয়েছিলেন, “অনেক ক্ষেত্রে বড় তারকারাও রান পাওয়ার ক্ষেত্রে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারকেও আমি দেখেছি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে। বাইরের লোকেরা যা চান, আমার মনে হয় ড্রেসিংরুমের প্ল্যানিং তার থেকে খানিকটা আলাদাই থাকে”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান রয়েছে তরুণ ক্রিকেটার ইঅশান কিষাণের। ১৩টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ইশান কিষাণ করেছেন ৩৭০ রান। ২৩ বর্ষীয় এই ক্রিকেটারের গড় এবারের আইপিএলে ৩০.৮৩ এবং তাঁর ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে মাত্র ৩টি অর্ধশতরান। যা দেখার পর স্বভাবতই এই তরুণ ক্রিকেটারকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।
কিন্তু ইশান কিষাণ কিন্তু বাইরের কথায় কান দিচ্ছেন না। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে রয়েছে আর একটি ম্যাচ। সেই ম্যাচে ইশানের ব্যাটে বড় রানের দেখা মেলে কিনা সেটাই শুধু দেখার।