আইপিএল ২০২২, ম্যাচ ৬৪: পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আজ যে দল জিতবে তারা প্রথম চারে উঠে আসবে
আপডেট করা - May 21, 2022 2:53 pm

প্রিভিউ
সোমবার আইপিএল ২০২২-এর ৬৪তম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এই মরসুমে ১২টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে পাঞ্জাব কিংস। তারা আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০৯ রান করার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫৪ রানে পরাজিত করে। জনি বেয়ারস্টো ফর্মে ফিরে আসায় দলের টপ অর্ডার শক্তিশালী হয়েছে।
পাঞ্জাব কিংসের মত দিল্লি ক্যাপিটালসও ১২টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে, তবে পাঞ্জাবের চেয়ে তাদের নেট রান রেট উন্নত। ডিসি আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আট উইকেটে জিতেছিল। টাইফয়েডে ভোগা পৃথ্বী শ এখন সুস্থ হয়েছেন। তাঁকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
পিচ রিপোর্ট
ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের পিচে খেলা যতো এগোচ্ছে তত রান করা কঠিন হয়ে পড়ছে। ফলে টস জিতলে প্রথমে ব্যাটিং করাই যুক্তিযুক্ত হবে। ১৬০-এর কাছাকাছি স্কোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ম্যাচে স্পিনারদের প্রভাব বেশী থাকবে।
সম্ভাব্য একাদশ
পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং।
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার, যশ ধুল/পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষি ধাওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), টিম সাইফার্ট, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, খলিল আহমেদ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিখর ধাওয়ান – ৪০২ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ষষ্ঠ স্থানে আছেন। হাফ সেঞ্চুরি করেছেন তিনটি, সর্বোচ্চ স্কোর ৮৮*।
ডেভিড ওয়ার্নার – ধারাবাহিকভাবে রান পাচ্ছেন এই বিস্ফোরক ওপেনার। ১৫২.৫০ স্ট্রাইক রেটে ৪২৭ রান করেছেন। চলতি সংস্করণের সবচেয়ে বেশী হাফ সেঞ্চুরি (৫) তাঁর দখলে।
অলরাউন্ডার
লিয়াম লিভিংস্টোন – ব্যাট হাতে তাঁর মতো বিধ্বংসী মেজাজে এই আসরে খুব কম খেলোয়াড়ই খেলছেন। ১৮০.৭৫ স্ট্রাইক রেটে ৩৮৫ রান করেছেন। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন। পার্ট-টাইম স্পিন করে সংগ্রহে আছে এক উইকেট।
মিচেল মার্শ – আগের ম্যাচে তিনে ব্যাটিং করে ৮৯ রানের ইনিংস খেলেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন। ১৮৮ রান করেছেন ১৩৪.২৮ স্ট্রাইক রেটে। বল হাতে চারটি উইকেটও নিয়েছেন।
বোলার
কাগিসো রাবাডা – প্রাথমিকভাবে খুব বেশী উইকেট না পেলেও বিগত কয়েকটি ম্যাচে তিন-চারটি করে উইকেত তুলছেন এবং পার্পল ক্যাপের লড়াইয়ে তৃতীয় স্থানে আছেন ২১ উইকেট নিয়ে।
কুলদীপ যাদব – ১৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ষষ্ঠ স্থানে আছেন কুলদীপ। ইতোমধ্যে চারবার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
উইকেটকিপার
ঋষভ পান্ত – এখনও হাফ সেঞ্চুরি না পেলেও ঝোড়ো গতিতে রান করছেন। ১৫৬.৩৮ স্ট্রাইক রেটে ২৯৪ রান করেছেন ৩১টি চার ও ১৪টি ছয়ের সাহায্যে।
পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), ঋষভ পান্ত, মিচেল মার্শ, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার, কুলদীপ যাদব।