ওয়াকার ইউনিসের সঙ্গে উমরান মালিকের মিল খুঁজে পাচ্ছেন ব্রেট লি
আপডেট করা - May 31, 2022 1:55 pm

আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স উমরান মালিকের। তাঁর গতির ঝলকে মুগ্ধ হয়েছিলেন প্রক্তন থেকে বিশেষজ্ঞরা। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটারকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। আর নিজের দক্ষতা প্রমাণ করে এবার ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন উমরান মালিক। আগেও অজি তারকা ব্রেট লি-র মুখে তাঁর প্রশংসা শোনা গিয়েছে। ফের এবার উমরান মালিকের প্রশংসায় অজি স্পীডস্টার। এবার তো উমরানের সঙ্গে কিংবদন্তী ওয়াকার ইউনিসের তুলনা করলেন তিনি।
আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ থেকেই তাঁর গতিতে সকলকে মুগ্দ করেছিলেন উমরান মালিক। দুর্ধর্ষ ফর্ম প্রদর্শন করেছেন তিনি। শুধু তাই নয় ফাইনালের আগে পর্যন্ত আইপিএলের সবচেয়ে জোরে বোলিংয়ের রেকর্ডও ছিল তাঁরই ঝুলিতে। তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই উমরানকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন রবি শাস্ত্রী সহ অন্যান্য় প্রাক্তন তারকারা। আইপিএল শেষ হওয়ার আগেই অবশ্য উমরান মালিক ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে অভিষেক হতে পারে এই তরুণ বোলারের। লিগ পর্বে হায়দরাবাদের হয়ে যেকটি ম্যাচ তিনি খেলেছেন, প্রতিটি ম্যাচেই সর্বোচ্চ গতির পুরষ্কার জিতে নিয়েছেন উমরান মালিক। এবারের আইপিএলে ১৫৭ কিমি বেগে বোলিং করতেও দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয় তরুণ বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটও রয়েছে এই পেসারের ঝুলিতে। আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ২২টি উইকেটের মালিক উমরান মালিক। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্দ হয়েছেন ব্রেট লি। উমরানের গতি এবং বোলিং দক্ষতা দেখে, তাঁর সঙ্গে নাকি পাকিস্তানেকর তারকা বোলার ওয়াকার ইউনিসেরই মিল খুঁজে পাচ্ছেন ব্রেট লি।
সদ্য শেষ হওয়া আইপিএলে ১৪ ম্যাচ খেলে ২২টি উইকেট রয়েছে উমরান মালিকের
এই প্রসঙ্গে ব্রেট লি জানিয়েছেন, “আমি সত্যিই তাঁর খুব বড় ফ্যান। আমার মনে হয় উমরানের গতি সত্যিই যেকোনও দলকে বিপদে ফেলার জন্য যথেষ্ট। তিনি একজ যোগ্য প্রতিযোগী হয়ে উঠতে পারেন, অতীতে যারা এমনভাবে বল করত, তাদের জন্য। উমরান প্রসঙ্গে ওয়াকার ইউনিসের কথাই আমার সবার আগে মনে পড়ছে”।
এবারের আইপিএলে প্রথম পেসার হিসাবে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন উমরান মালিক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ জিততে না পারলেও, উমরান কিন্তু একাই প্রতিপক্ষ শিবিরের পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। শুধু সেই ম্যাচই নয়, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উমরান মালিকের পারফরম্যান্স ছিল দুর্ধর্ষ। প্রতিটি ম্যাচেই ১৫০-এর ওপর বোলিং করতে দেখা গিয়েছে উমরানকে।
সেইসব দেখেই আপ্লুত আরেক প্রাক্তন স্পীডস্টার ব্রেট লি। আইপিএের পর এবার ভারতের জার্সি গায়ে উমরান মালিককে দেখার অপেক্ষায় তিনি সহ সকলেই।