আইপিএল ২০২২, ম্যাচ ১২: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
এই আইপিএলের এখনও অবধি দ্রুততম হাফ সেঞ্চুরি করে দুরন্ত ফর্মে আছেন এভিন লিউইস
আপডেট করা - Apr 4, 2022 3:08 pm

প্রিভিউ
আইপিএল ২০২২-এর দ্বাদশ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে৷ সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচে হেরে শুরু করেছিল৷ তারা ব্যাটিংয়ে উন্নতি করতে চাইবে। অন্যদিকে, লখনউ প্রথম ম্যাচে ধাক্কা খেলেও ফিরে এসেছে, এবং চেন্নাইয়ের বিরুদ্ধে ২১০-এরও বেশি লক্ষ্য তাড়া করে তাদের আগের ম্যাচে জিতেছে।
পিচ রিপোর্ট
নতুন বলের সিমারদের জন্য ভালো পরিমাণে সাহায্য থাকবে। প্রচুর পরিমাণে বাতাস বইতে থাকে, তাই শিশির একটি ফ্যাক্টর নাও হতে পারে। টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্ত নেবেন।
সম্ভাব্য একাদশ
এসআরএইচ
ওয়াশিংটন সুন্দর, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিষ্ণু বিনোদ (উকেটকিপার), এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, আব্দুল সামাদ, রোমারিও শেফার্ড, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।
এলএসজি
কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উকেটকিপার), এভিন লিউইস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, জেসন হোল্ডার, দুষ্মান্থা চামিরা, রবি বিষ্ণোই, আভেশ খান।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
এইডেন মার্করাম – আগের ম্যাচে খুব ভালো খেলেছিলেন, ১৩৯ স্ট্রাইক রেটে ৪১ বলে অপরাজিত ৫৭ রান করেছিলেন। প্রয়োজনে তিনি কিছু ওভার পার্ট-টাইম অফ স্পিনও বোলিং করতে পারেন।
এভিন লিউইস – আগের ম্যাচে তাঁর ধ্বংসাত্মক চেহারা দেখিয়েছিলেন। ২৩৯ স্ট্রাইক রেটে মাত্র ২৩ বলে ৫৫ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন।
অলরাউন্ডার
দীপক হুডা – গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চাপের মুহূর্তে নেমে মূল্যবান ৫৫ রান করেছিলেন। বল হাতে এই আইপিএলে একটি উইকেটও নিয়েছেন।
ওয়াশিংটন সুন্দর – গত ম্যাচে বল হাতে তিনি একেবারেই ছিলেন না। তবে এই ম্যাচে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যাট হাতে দ্রুতগতির ৪০ রান এসেছিল আরআরের বিরুদ্ধে।
বোলার
রবি বিষ্ণোই – সিএসকের বিরুদ্ধে খুবই ইকোনমিক বোলিং করেছিলেন। তাঁর দল ২১০ রান দিলেও তিনি ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট পান।
টি নটরাজন – এসআএইচের প্রথম ম্যাচ দলের সবাই ভুলে যেতে চাইবেন কিন্তু অনেক দিন পর আইপিএলের ম্যাচে ফিরে নটরাজন তাঁর পারফর্ম্যান্সে খুশি হবেন। ৪৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি।
উইকেটকিপার
কুইন্টন ডি কক – আগের ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন। এসআরএইচের দুর্বল বোলিংয়ের সুবিধা নিয়ে দ্রুত রান করার কথা ভাববেন ডি কক।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
কুইন্টন ডি কক, এভিন লিউইস (অধিনায়ক), এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী (সহ-অধিনায়ক), দীপক হুডা, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, টি নটরাজন।