বিরাট অর্থে নাইট শিবিরের নেতা শ্রেয়স আইয়ার, টুইটার জুড়ে শুভেচ্ছাবার্তার ঢল

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo by Pankaj Nangia/Getty Images)

জল্পনাটা আইপিএলের শুরু থেকেই ছিল। বেঙ্গালুরুর মেগা নিলামে লড়াইটা যে হাড্ডহাড্ডি হবে তা বলাই বাহুল্য। শনিবার সকাল থেকেই সকলের চোখ ছিল শ্রেয়স আইয়ারের দিকে। প্রথম দিনই বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের। ১২.২৫ লক্ষ টাকায় দিল্লির প্রাক্তন অদিনায়ককে দলে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে তাদের অধিনায়ক বাছার কাজটাও করে ফেলল তারা। একইসঙ্গে প্যাট কামিন্সকেও ফের নাইট শিবিরে তুলে নিলেন তারা।

এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকে শ্রেয়স আইয়ারের দিকে নজর ছিল তিনটি ফ্র্যাঞ্চাইজির। আরসিবি, প়্জাব সহ কলকাতা নাইট রাইডার্সের নদজর ছিল তাঁর দিকে। দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি তাঁর আইপিএলের মঞ্চে নেতৃত্ব দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে। সেইজন্যই এবার তাঁর জন্য জাঁপিয়েছিল তারা। অবশেষে আরসিবি, পঞ্জাব এবং দিল্লিকে হারিয়ে শেষ পর্যন্ত বাজিমাত করল নাইট রাইডার্স। তাঁকে নিতে পেরে খুশি কলকাতা নাইট রাইডার্স।

প্রথম রাউন্ড শেষে অভিষেক নায়ার জানান, শ্রেয়স আইয়ারকে নেওয়ার লক্ষ্যে ছিলাম আমরা। এবারে নেতৃত্ব দেওয়ারও একজনকে প্রয়োজন ছিল। জানতাম ওকে নিয়ে লড়াইটা হবে, তও ঝাপিয়েছিলাম। আইয়ারকে দলে তুলতে পেরে খুশি।

প্যাট কামিন্সের জন্যও কম লড়াই হয়নি। তাঁকে তুলতে পের খুশি নাইট শিবির। অভঊিষেক নায়ার জানান, প্যাট কামিন্স আগেও আমাদের দলে ছিলেন। তাঁকে নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল আমাদের। লড়াইটা শুরু থেকেই যতেষ্ট হাড্ডহাড্ডি ছিল। তবে তাঁর যে দান উঠবে ভেবেছিলাম, ততটা ওঠেনি। খানিকটা কম মূল্যেই এই তারকা ক্রিকেটারকে পেয়ে গিয়েছি আমরা।

এবারের আইপিএলের আগে দলের একের পর এক তারকাদের ছেড়ে দিয়েছিলেন তারা। দীনেশ কার্তিক থেকে ই.য়ন মর্গ্যান সকলকে এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নাইট শিবির। আরতাই শুরু থেকেই নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন তা নিয়ে একটা জল্পনা ছিলই। সেই মতোই এদিন শ্রেয়স আইয়ারের জন্য ঝাঁপিয়েছিল তারা।

শুরু থেকেই লডডাইয়ে ছিল কেকেআর। প্রথমে তাদের সঙ্গে লডডাই করে দিল্লি ক্যাপিটীালস। এরপর মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও সেই লড়াইয়ে যোগ দেয়। যদিও শেযপর্যন্ত বাজি মারে কলকাতার নাইটরা। প্রথম রাউন্ডের শেষে শ্রেয়স ও কামিন্সকে তুলে নিয়েছে তারা।

close whatsapp