টিম গেমেই লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্লে অফের রাস্তা কার্যত পাকা করল রাজস্থান রয়্যালস
আপডেট করা - May 21, 2022 3:04 pm

অবশেষে জয়ের রাস্তায় ফিরল রাজস্থান রয়্যালস। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের প্লে অফে কার্যত জায়গা পাকা করে ফেলল রাজস্থাম রয়্যালস। অন্যদিকে প্রথম দুইয়ের মধ্যে জায়গা পাকা করার অপেক্ষাটা রয়েই গেল লোকেশ রাহুলদের। এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও চুড়ান্ত ব্যর্থ লখনউয়ের ব্যাটিং লাইনআপ। আর তাতেই পরপর দু ম্যাচ হেরে খানিকটা হলেও চিন্তা বাড়ল লখনউ সুপার জায়ান্টসের। এদিন লখনউ সুপার জায়ান্টসকে ২৪ রানে হারিয়ে জয়ের রাস্তায় ফেরার পাশাপাশি প্লে অফও কার্যত নিশ্চিত করে ফেললেন সঞ্জু স্যামসনরা।
আইপিএলের মঞ্চে এবার এই দুই দলই শুরুটা দুরন্তভাবে করেছিল। ১৬ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস প্লে অফ কার্যত পাকা করে ফেলেছে। কিন্তু আইপিএলের মঞ্চে প্রতিটি দলেরই লক্ষ্য প্রথম দুই মধ্যে থাকা। কারণ একটাই কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ খেলা। এলিমিনেটরে গিয়ে কম লুযোগ পাওয়ার সম্ভাবনা এড়াতেই চাইছে সকলে। রবিবারসেই সম্ভাবনা একেবারে শেষ করে দিয়েছে গুজরাত টাইটান্স।
লখনউকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছল রাজস্থান রয়্যালস
এই একই লক্ষ্য ছিল এদিন লখনউ সুপার জায়ান্টসেরও। আর সেজন্যই জিততে হত লোকেশ রাহুলদের। কিন্তু শেষপর্যন্ত তা হল না। বরং রাজস্থান রয়্যালসের কাছে হেরেগিয়ে খানিকটা হলেও অস্বস্তি রয়েই গেল। আর তার প্রধান কারণ লখনউ সুপার জায়ান্টসের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা। গতম্যাচে এই ব্যাটিং ব্যর্থতার জন্যই গুজরাতের বিরুদ্ধে ১৪০ রান তাড়া করে জিততে পারেনি লখনউ। এদিনও কিন্তু সেই চিত্রটা বদলালো না। আবারও লখনউয়ের ব্যাটাররা ব্যর্থ হলেন।
Big win for @rajasthanroyals. Bigger in the backdrop of Buttler falling early. Both Lucknow and Rajasthan should go through #RRvsLSG
— Vikrant Gupta (@vikrantgupta73) May 15, 2022
Great bowling tonight by @rajasthanroyals 👏 Congratulations on the win and rising to the second spot on the table. A crucial spot to hold to step into the playoffs. #RRvLSG #IPL2022
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 15, 2022
How’s that, #RoyalsFamily? 💗 pic.twitter.com/eUcQHftoIP
— Rajasthan Royals (@rajasthanroyals) May 15, 2022
Brilliant jugalbandi in the field between Buttler and Parag to complete catch and dismiss dangerous Krunal Pandya. Match heading for very close finish
— Cricketwallah (@cricketwallah) May 15, 2022
ব্রেবোর্ণ স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। বেশকয়েকটি ম্যাচ ধরে রাজস্থানের হয়ে রান পাচ্ছেন না জস বাটলার। এদিনও ২ রানেই সাজঘরে ফেরেন তিনি। কিন্তু এদিন দুরন্ত ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়াল। একইসঙ্গে সঞ্জু স্যামসনও তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন তিনি। ২৯ বলে ৪১ রানের ঝোরো ইনিংস খেলে এদিন সাজঘরে ফেরেন যশস্বী। তিনি যখন ফেরেন তখন রাজস্থানের রান ১০১। মাঝে সঞ্জু স্যামসনের ৩২ রানের ইনিংস।
✨ Cutest cheerleaders ✨ pic.twitter.com/ImBkDGhpkn
— Rajasthan Royals (@rajasthanroyals) May 15, 2022
.@rajasthanroyals return to winning ways! 👏 👏@IamSanjuSamson & Co. register their 8⃣th victory of the season as they beat #LSG by 24 runs. 👍 👍
Scorecard 👉 https://t.co/9jNdVDnQqB#TATAIPL | #LSGvRR pic.twitter.com/9vA9lVStm5
— IndianPremierLeague (@IPL) May 15, 2022
A look at the Points Table after Match No. 6⃣3⃣ of the #TATAIPL 2022 🔽 #LSGvRR pic.twitter.com/sgBckh3Crt
— IndianPremierLeague (@IPL) May 15, 2022
https://twitter.com/RightGaps/status/1525901640452415488
Rajasthan Royals – 2nd in the points table.
Jos Buttler – Orange cap
Yuzi Chahal – Purple cap— Johns. (@CricCrazyJohns) May 15, 2022
রাজস্থান শিবিরে এদিন বড় রানের অঙ্ক নেই ঠিকই, কিন্তু টিম গেমের প্রদর্শন করে লখনউয়ের বিরুদ্ধে ১৭৮ রান করে রাজস্থান রয়্যালস। ব্রেবোর্ণ স্টেডিয়ামে এই লড়াই করার জন্য এই রান যথেষ্ট। সেইসঙ্গে বোলারদের সামনে ছিল পরীক্ষা। রাজস্থান রয়্যালসের বোলাররা হতাশ করেনি সঞ্জু স্যামসনকে। ট্রেন্ট বোল্ট এবং প্রসিদ্ধ কৃষ্ণার দাপটেই এদিন শেষ হয়ে যায় লখনউয়ের ব্যাটিং লাইনআপ। ডিকক, বাদোনিকে ফেরান বোল্ট। প্রসিদ্ধ কৃ্ষ্ণার শিকার লোকেশ রাহুল।
টপ অর্ডারকে ফিরিয়ে দিয়ে এই বোলারই কার্যত জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল রাজস্থান রয়্যালসের। যদিও লড়াইটা চালাচ্ছিলেন দীপক হুডা। তাঁকে ৫৯ রানে থামিয়ে দিয়ে লখনউয়ের সমস্ত আশা শেষ করে দিন যুজবেন্দ্র চাহাল। দুটো করে উইকেট পান বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা এবং ম্যাকয়। ১৫৪ রানেই থামতে হয় লখনউ সুপার জায়ান্টসকে।