আইপিএলের মাঝপথে ফের ধোনির অধিনায়ক হওয়ার ঘটনায় অবাক হয়ে গিয়েছেন ফাফ ডুপ্লেসি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter)

আইপিএলে বুধবার দক্ষিণি ডার্বি। আর সেই ম্যাচে নামার আগে যতটা আবেগতাড়িত তিনি, ততটাই হতবাকও ফাফ ডুপ্লেসি। ফিরতি লেগের ম্যাচে তাঁর ফাফ ডুপ্লেসির লড়াই এবার তাঁরই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনুর বিরুদ্ধে। এবারের আইপিএলের মাঝপথে ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর এই ঘটনা দেখেই যেন হতবাক হয়ে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বুধবার মুখোমুখি হচ্ছে দুই দল।

এবারের আইপিএল শুরু হওয়ার আগে হাত্ই সকলকে চমকে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সপার কিংসের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রবীন্দ্র জাদেজার হাতেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন আইপিএলের অন্যতম সবচেয়ে সফল অধিনায়ক। যদি শেষরক্ষা হয়নি। আইপিএলের মাঝপথেই ফের দলের দায়িত্ব নিতে হয়েছে তাঁকে। একের পর এক ব্যর্থতার পরই চেন্নাই সুপুার কিংসের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

আইপিএল চলার মাঝপথেই ধোনিকে নেতৃত্ব ফিরিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরু হওয়ার আগেই ফের ধোনির হাতে নেতৃত্বের দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গেই যেন চেন্নাই সুপার কিংসের ভাগ্যও বদলে গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ধোনির দক্ষ নেতৃত্ব এবং দুর্ধর্ষ পেনিং পার্টনারশিপে ভর করে জয়ের রাস্তায় ফিরেছে চেন্নাই সুপার কিংস। যদিও প্লে অফে পৌঁছতে হলে তাদের প্রতিটি ম্যাচই জিততে হবে। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস।

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানে প্রায় এক দশক খেলেছেন তিনি। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হয়েছেন ফাফ ডুপ্লেসি। চেন্নাইয়ের বিরুদ্ধে অবশ্য একটা ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে ধোনি অধিনায়ক ছিলেন না। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। চেন্নাইয়ের অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। সেই সিদ্ধান্ত দেখে যতটা আবেগতাড়িত তিনি তেমনই হতবাকও হয়েছেন ফাফ ডুপ্লেসি।

ম্যাচের আগে ফাফ ডুপ্লেসি জানিয়েছেন, “আমি খুবই অবাক যে এই মরসুমে এমন ঘটনা ঘটেছে। আরও অবাক হয়েছি যে যেভাবে মরসুমের শুরুতে ঘটনাটা ঘটেছিল, মরসুমে মাঝপথেও তেমনটা হল। পরপর দুটো এমন চমক সকলকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট”।

ফাফ ডুপ্লেসি আরও জানিয়েছেন, “আর এই প্রসঙ্গে বিশেষভাবে বলার কিছুই নেই। যখন এমএস রয়েছে সেখানে এবং অধিনায়কের দায়িত্বও তাঁর কাঁধে রয়েছে, প্রতিটা ক্রিকেটারের থেকে সেরা তিনি বের করে নিয়ে আসবেন তা বলাই বাহুল্য। এটা সিএসকের জন্য একটা বড় প্রাপ্তি এবং আমাদের সামনে এখন একটা বড় চ্যালেঞ্জ। আশা করছি ম্যাচে সেই প্রভাব পড়বে না”।

close whatsapp