আইপিএল ২০২২, ম্যাচ ৫২: পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
আপডেট করা - May 6, 2022 11:01 pm

প্রিভিউ
শনিবার আইপিএল ২০২২-এর ৫২তম ম্যাচে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হবে। পাঞ্জাব কিংস আগের ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল গুজরাতের বিরুদ্ধে জয়ের মাধ্যমে তাদের আশা বাঁচিয়ে রেখেছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে।
রাজস্থান রয়্যালস ১০ ম্যাচে ৬ জয় এবং ৪ পরাজয়ের সাথে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তারা কলকাতার বিরুদ্ধে তাদের আগের ম্যাচে হেরেছে। টানা দুই ম্যাচ হারার পর রাজস্থান আবার জয়ের রাস্তায় ফিরে আসতে চাইবে। দুই দলেই চোট-আঘাতের কোন খবর নেই।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচটি ব্যাটিংয়ের জন্য ভালো, যদিও সম্প্রতি মন্থর হয়ে গেছে। ফলে চাহাল, অশ্বিনরা সুবিধা পেতে পারেন। ১৬০-এর কাছাকাছি স্কোর ম্যাচ জেতার জন্য যথেষ্ট হতে পারে।
সম্ভাব্য একাদশ
পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), জনি বেয়ারস্টো, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, সন্দীপ শর্মা, অর্শদীপ সিং।
রাজস্থান রয়্যালস
জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রাসি ফান ডার ডাসেন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিখর ধাওয়ান – ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৬৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন। স্ট্রাইক রেট ১২৪.৬৬। গত ম্যাচে শেষ অবধি নট আউট থেকে দলকে জিতিয়ে এসেছেন।
শিমরন হেটমায়ার – ১৬৩.৫২ স্ট্রাইক রেটে ২৬০ রান করেছেন। প্রায় প্রতি ম্যাচেই মিডল অর্ডারে বিধ্বংসী ইনিংস খেলছেন।
অলরাউন্ডার
লিয়াম লিভিংস্টোন – ১৮৬.৬২ স্ট্রাইক রেটে ২৯৩ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ১৫তম স্থানে রয়েছেন। গত ম্যাচে ১০ বলে অপরাজিত ৩০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। বল হাতে নিয়েছেন ৩ উইকেট।
রবিচন্দ্রন অশ্বিন – ৮ উইকেট নিয়েছেন ৭.১০ ইকোনমি থেকে। তার চেয়েও বেশী মুগ্ধ করেছেন ব্যট। হাতে কিছু তাৎপর্যপূর্ণ ইনিংস খেলে। ১৪৫.৬১ স্ট্রাইক রেটে ৮৩ রান করেছেন।
বোলার
কাগিসো রাবাডা – ১৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে তৃতীয় স্থানে আছেন। আগের ম্যাচে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।
যুজবেন্দ্র চাহাল – পার্পল দখলে রাখা লেগ স্পিনার ১৫.৩১ গড়ে ১৯ উইকেট নিয়েছেন। এই আইপিএলের একমাত্র হ্যাট-ট্রিকও তাঁর নামে।
উইকেটকিপার
জস বাটলার – অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটারের ধারেকাছে কেউ নেই। ১৫০.৭৬ স্ট্রাইক রেটে ৫৮৮ রান করেছেন, সংগ্রহে তিনটি সেঞ্চুরি।
পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
শিখর ধাওয়ান, জস বাটলার (অধিনায়ক), সঞ্জু স্যামসন, ভানুকা রাজাপাকসা, শিমরন হেটমায়ার, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, রাহুল চাহার, যুজবেন্দ্র চাহাল।