পৃথ্বী শ’র পরিবর্তে মিচেল মার্শকে ওপেনার হিসেবে দেখতে চাইছেন টম মুডি

Prithvi Shaw
Prithvi Shaw. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৮ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হবে। আইপিএলের ১৬ তম সংস্করণে ডেভিড ওয়ার্নারের দল এখনও অবধি একটিও ম্যাচ জিততে পারেনি।

আইপিএলের ১৬ তম সংস্করণে পৃথ্বী শ ব্যাট হাতে এখনও পর্যন্ত একটিও নজরকাড়া ইনিংস খেলতে পারেননি। তিনি এই মরসুমে ৫টি ম্যাচ খেলে ৩৪ রান করেছেন। তার সর্বোচ্চ রান হল ১৫।

প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার টম মুডি বলেছেন যে দিল্লি ক্যাপিটালসকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেছেন যে এটি পৃথ্বী শ’র মরসুম নয়। এই সময়টা ডিসির জন্য খুবই কঠিন বলে জানিয়েছেন মুডি।

ইএসপিএনক্রিকইনফোকে টম মুডি বলেন, “যেসব খেলোয়াড়রা টানেলের শেষে কোন আলো দেখাতে পারছেন না, সেইসব খেলোয়াড়দের আর সুযোগ দেওয়াটা ঠিক হবে না। একটি দল হিসেবে আপনাদের কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমরা পৃথ্বী শ-কে আইপিএল ২০২৩-এ এখনও অবধি যেভাবে খেলতে দেখেছি, তাতে মনে হচ্ছে যে এটি তার মরসুম নয়। দল তার থেকে যে পারফরম্যান্স আশা করেছিল, সেই অনুযায়ী তিনি খেলতে পারছেন না।”

তিনি আরও বলেন, “তারা হয়তো ভাবছে, ‘ওহ, আমরা তাকে আরও কয়েকটি সুযোগ দেব এবং দেখব কী হয়।’ সেই কয়েকটি ম্যাচ শেষ হয়ে গেছে, ফ্র্যাঞ্চাইজির আগে যাওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। এই মুহূর্তে আপনাদের মাথা ঠান্ডা করতে হবে এবং কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুবই কঠিন।”

“তিনি সম্প্রতি এটি করেছেন এবং তিনি এতে সফলও হয়েছেন” – টম মুডি

টম মুডি বলেছেন যে শন মার্শ সম্প্রতি ওপেনিং করে সফল হয়েছেন এবং তিনি ভালো হিট করতে পারেন, তাই ডিসি শুরুটা ভালোভাবে করতে পারবে। এছাড়াও ওয়ার্নার এবং মার্শের উচ্চতার মধ্যে পার্থক্য থাকার কারণে বোলারদের পক্ষে তাদের বল করাটা সহজ হবে না বলে জানিয়েছেন তিনি।

টম মুডি বলেন, “তিনি (মার্শ) সম্প্রতি এটি (ওপেনিং) করেছেন এবং তিনি এতে সফলও হয়েছেন। তিনি আক্রমনাত্মকভাবে ব্যাট করেন, তাই শুরুটাও ভালো হবে এবং [ডেভিড] ওয়ার্নারও পিচে সেট হওয়ার জন্য সময় নিতে পারবেন। আপনারা একটি বামহাতি-ডানহাতি ব্যাটারদের সমন্বয় পেয়েছেন। একজন ব্যাটারের উচ্চতা ৬ফুট৪ইঞ্চি এবং আরেকজনের ৫ফুট৮ইঞ্চি, সেই কারণে বোলারদের পক্ষে তাদের বল করাটা কঠিন হবে।”

close whatsapp