মজার ছলে পোলার্ডকে পরের মরসুমে গুজরাতের হয়ে খেলার কথা বললেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

হয়ত এই ঘটনা অসম্ভব। তবুও নিজের মনের ইচ্ছা আর চেপে রাখতে পারলেন না হার্দিক পান্ডিয়া। খানিকটা হাসি ঠাট্টার ছলে হলেও, আগামী মরসুমে কায়রণ পোলার্ড গুজরাত টাইটান্সের জার্সিতে দেখতে চান হার্দিক পান্ডিয়া। যদিও এটা যে অসম্ভব তা নিজেই আবার জানিয়ে দিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে খানিকটা হলেও আবেগতাড়িত হার্দিক পান্ডিয়া। বিশেষ করে কারণ পোলার্ডের বিরুদ্ধে যখন নামবেন তিনি। কারণ মুম্বই শিবিরে পোলার্ডের সঙ্গে তাঁর বন্ধুত্বটাই ছিল সবচেয়ে বেশী।

এবারের আইপিএলের আগেই হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘ সাতবছরের সম্পর্কের ইতি হয়েছে নতুন বছরের শুরুতেই। যদিও আইপিএলে হার্দিক পান্ডিয়ার নতুন দল পেতে খুব একটা অসুবিধা হয়নি। এবারের আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগেই হার্দিক পান্ডিয়াকে নিজেদের দলে নিয়েছে গুজরাত টাইটান্স। শুধু তাই নয় অধিনায়কের দায়িত্বও উঠেছে হার্দিক পান্ডিয়ার কাঁধেই।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে আবেগতাড়িত হার্দিক পান্ডিয়া

শুক্রবার সেই হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সই মুম্বই ইন্ডি.ান্সের বিরুদ্ধে নামছে। এই মুহূর্তে গ্রুপ টেবিলে গুজরাত রয়েছে সকলের ওপরে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে রয়েছে এবার লাস্ট বয়ের তকমা। দীর্ঘ সাত বছর এই দলের নি.মত সদস্য চিলেন হার্দিক পান্ডিয়া। বহু সুখ দুঃখের স্মৃতি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর। মুম্বইয়ের হয়ে চারবার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।

শুক্রবার সেই মুম্বই ইন্ডিয়ান্সই তাঁর প্রতিপক্ষ। মুম্ই শিবিরে রোহিত থেকে পোলার্ড সকলের সঙ্গেই নানান মুহূর্ত রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে কায়রণ পোলার্ডের সঙ্গে তাঁর সক্ষতা একটু বেশীই ছিল। প্রায়ই এই ক্যারিবিয়ান তারকার সঙ্গে যোগাযোগ হয় তাঁর। আইপিএল চলাকালীনও কথা হয়েছে কায়রণ পোলার্ডের সঙ্গে। সেইসময়ই নাকি পরের মরসুমের জন্য পোলার্ডকে তাদের দলের হয়ে খেলার কথাই জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও পুরোটাই ঠট্টার ছলে।

এই প্রসঙ্গে হার্দিক পান্ডয়া জানিয়েছেন, “আমি চাই আমাদের বিরুদ্ধে পোলার্ড ওর সবচেয়ে ভাল পারফরম্যান্সটা এবার দেখাক, কিন্তু ম্যাচটা যেন আমরাই জিতি। কয়েকদিন আগেই পোলার্ডকে মেসেজ পাঠিয়েছিলেম এবং তিনি এই মুহূর্তটা উপভোগ করছেন কিনা তাও জানতে চেয়েছিলাম। তাঁকে যে আমি মিস করছি সেটাও জানিয়েছিলান। সেই সময়ই তাঁকে আমার ইচ্ছার কথা জানিয়েছিলাম। বলেছিলাম আমার ইচ্ছা পরের মরসুমে তিনি আমাদের দলের হয়ে খেলুক। যদিও সেটা একেবারেই অসম্ভভ। মজা করেই সেই কথা বলেছিলাম”।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টানা সাত বছর আইপিএলের মঞ্চে খেলেছেন তিনি। মুম্বইয়ের হয়ে চারবার আইপিএলও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ৪২টি উইকেটের পাশাপাশি মুম্বয়ের হয়ে রয়েছে তাঁর ১৪৭৬ রান।এবার সেই মু্ম্বইয়ের বিরুদ্ধেই নামছে গুজরাত।

close whatsapp