লিয়াম লিভিংস্টোনের ১১৭ মিটারের ছয়ের রেকর্ড ভাঙার লক্ষ্যে রয়েছেন রভম্যান পাওয়েল

Rovman Powell
Rovman Powell. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন রভম্যান পাওয়েল। ক্যারিবিয়ান পাওয়ার হিটারকে দলে নিলেও, তাঁর শক্তির পরিচয় প্রথম দিকে পাওয়া যায়নি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই প্রথমবারের মতো রভম্যান পাওয়েলের শক্তির ঝলক দেখা মিলেছিল। সেই ম্যাচে শেষ ওভারে দরকার ছিল ৩৬ রানের। ম্যাককয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন তিন। পরপর তিন বলে তিনটে ছয়ও মেরে দিল্লির জয়ের আশা জাগিয়েছিলেন এই তারপকা ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত তা হয়নি।

কিন্তু রভম্যান পাওয়েল যে শেষ ওভারে ছটি ছয় মারার ব্যপারে আত্বিশ্বাসী ছিলেন, সেই কথা কিন্তু ম্যাচ শেষেই তাঁর মুখে শোনা গিয়েছিল। এবার রভম্যান পাওয়েলের সামনে নতুন লক্ষ্য। নিজেই সেই লক্ষ্য স্থির করে নিয়েছেন ক্যারিবিয়ান তারকা। এবারের আইপিএলে সবচেয়ে দূরপাল্লার ছয় হাকিয়েছেন লিয়াম লিভিংস্টোন। সেই লিভিংস্টোনের রেকর্ঢ ভাঙাই এখন প্রধান লক্ষ্য রভম্যান পাওয়েলের। এবারের আইপিএলের সবচেয়ে বড় ছয় হাকাতে চান তিনি।

পঞ্জাব কিংসের গত ম্যাচে ১১৭ মিটারের ছয় হাকিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। তা দেখার পর থেকেই নজেকে প্রস্তুত করছেন রভম্যান পাওয়েল। বৃহস্পতিবার সানরাইজর্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুর্ধর্ষ ফর্মে ছিলেন রভম্যান পাওয়েল। তাঁর বিধ্বংসী ইনিংসে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল  সানরাইজার্স হায়দরাবাদ শিবির। বেশ কয়েকটি দূরপাল্লার ছয়ও হাকিয়েছিলেন তিনি।

এবারের আইপিএলে ১১৭ মিটারের দীর্ঘ  ছয় মেরেছেন লিয়াম লিভিংস্টোন

কিন্তু তাঁর আশা এখনও অধরাই রয়ে গিয়েছে। এবাররের আইপিএলে লিভিংস্টোনের ১১৭ মিটার ছয়ের রেকর্ড ভাঙাই এখন রভম্যান পাওয়েলের প্রধান লক্ষ্য।  হায়দরাবাদের বিরুদ্ধে এদিন ১০৪ মিটারের বিরাট ছয় মেরেছিলেন তিন।  ম্যাচ শেষেই নিজের মনের কথা সকলকে জানান তিনি। লিঙিংস্টোনের রেকর্ড ভাঙাই এখন তাঁর পাখির চোখ।

ম্যাচ শেষে রভম্যান পাওয়েল জানিয়েছেন, “আমার মনে হয় আমি ১১৭ মিটারের ছয়ের রেকর্ড ভাঙতে পারব। ম্যাচ শুরুর আগে মনদীপকে সেই কথাই বলছিলাম। তাঁকে জানিয়েছিলাম আমি ১৩০ মিটারের ছয় মারার লক্ষ্য নিয়েই মাঠে নামছি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার”।

এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বড় ছয় মারার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকা তারকা অ্যালবি মর্কেলের। ২০০৮ সালের আইপিএলে ১২৫ মিটারের দূরপাল্লার ছয় মেরেছিলেন তিনি। এখনও পর্যন্ত সেই রেকর্ড ভাঙতে পারেননি আইপিএলের কোনও তারকাই। লিয়াম লিভিংস্টোন আইপিএল ২০২২-এর সবচেয়ে বড় ছয় হাকালেও, সেই রেকর্ড স্পর্ষ করতে পারেননি। সেই রেকর্ড ভাঙার জন্যই এখন মরিয়া রভম্যান পাওয়েল।

বৃহস্পতিবার ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। তাঁর ৬৭ রানের ইনিংসে রয়েছে ছটি ওভার বাউন্ডরি। যদিও এতটুকুতেই শান্ত নন রভম্যান পাওয়েল। আইপিএলের মঞ্চে তাঁর স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp