হায়দরাবাদের বিরুদ্ধেই টি টোয়েন্টিতে ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন ডেভিড ওয়ার্নার
আপডেট করা - May 5, 2022 9:44 pm

আইপিএলের মঞ্চে এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন তিনি। মুখে জবাব দিতে কখনোই পছন্দ করেন না তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠেই জবাবটা দেবেন ঠিক করে রেখেছিলেন তিনি। সেটাই করে ডেভিড ওয়ার্নার। সারাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ যেমন নিলেন, তেমনই এই মঞ্চে দাঁড়িয়ে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ অর্ধশতরানের মালিক হলেন অজি তারকা। সেইসঙ্গে হায়দরাবাদের হারের বীজটাও যে তিনিই পুঁতে দিলেন তাও বলার অপেক্ষা রাখে না।
বৃহস্পতিবার ব্রেবোর্ণ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস।। দিল্লির বাকি ব্যাটাররা এদিন সেভাবে ব্যাটিং প্রদর্শন করতে পারেনি। দরকারও পড়েনি অবশ্য। ডেভিড ওয়ার্নার একা হাতেই এদিন দিল্ল ক্যাপিটালসের বড় রানের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন। আর শুধু তাই নয় শেষপর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে দিল্লির রান ২০০ রানের গন্ডী টপকে দিলেন একাই। আফসোস হয়ত একটাই থাকবে। মাত্র আট রানের জন্য সেঞ্চুরী পেলেন না ডেভিড ওয়ার্নার।
টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ অর্ধশতরানের মালিক ডেভিড ওয়ার্নার
এমনই একটা মুহূর্তের অপেক্ষায় ছিলে সকলে। ডেভিড ওয়ার্নার তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে এদিন নেমেছিলেন। এই হায়দরাবাদ থেকেই গতবার অপমানিত হয়ে ফিরতে হয়েছিল ডেভিড ওয়ার্নার। মাঠেই ওয়ার্নার সেই জবাবটা দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা ছিলেন। ডেভিড ওয়ার্নারও এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। ব্রেবোর্ণ স্টেডিয়ামেই সেই জবাবটা দিলেন ডেভিড ওয়ার্নার। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা। সোশ্যাল সাইট জুড়ে ডেভিড ওয়ার্নারকে শুভেচ্ছা বার্তার ঢল।
That’s why they say “sometimes letting things go is an act of far greater power than hanging on”. Well played David Warner. #SRHvDC #TATAIPL2022 pic.twitter.com/aAO67YZmau
— Amit Mishra (@MishiAmit) May 5, 2022
The Rovman & Warner show 🎇🎆 🤯
With a whopping 207/3 on the board, next up is an #epic chase – can #SRH pull it off?#TATAIPL #DCvSRH #IPL2022 pic.twitter.com/6TtFuClsB8
— Star Sports (@StarSportsIndia) May 5, 2022
Rovman Powell said "I asked Warner whether I should take a single but he told 'that is not how cricket is played' – you should smack as hard as you can". pic.twitter.com/JjjV8inbNR
— Johns. (@CricCrazyJohns) May 5, 2022
Rovman says he asked Warner if he wanted him to get a single so that Warner can get the ton to which Warner said, "Listen, that's not how we want to play cricket, just try to smack it as hard as you can!"
Top man, David.
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) May 5, 2022
Entire Dilli to David Warner rn 😅#DCvSRH pic.twitter.com/L1dL8Vmszm
— Delhi Capitals (@DelhiCapitals) May 5, 2022
𝐌𝐎𝐒𝐓 𝟓𝟎𝐬 𝐈𝐍 𝐓𝟐𝟎 𝐇𝐈𝐒𝐓𝐎𝐑𝐘 🤯
A 𝐁𝐮𝐥𝐥 𝐑𝐮𝐧 that began in 2007 is still reaching new heights today 🔥🤩#YehHaiNayiDilli | #IPL2022 | #DCvSRH | @davidwarner31#TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/v207Tl6oNi
— Delhi Capitals (@DelhiCapitals) May 5, 2022
.@davidwarner31 setting the right examples, let your work make all the right noises!! #DCvSRH #IPL2022 pic.twitter.com/JC5O6gslsB
— Reema Malhotra (@ReemaMalhotra8) May 5, 2022
এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। যে উমরান মালিককে এবার সকলে সমীহ করছিলেন, সেই দ্রুতগতির বোলারের বিরুদ্ধে এক ওভারেই ২১ রান নিয়েছেন তিনি। মাত্র ৩৪ বলে অর্ধশতরান করেন ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গেই ইউনিভার্স বসের রেকর্ডও ভেঙে দেন তিনি। টি টোয়েন্টির মঞ্চে ৮৯টি শতরানের মালিক এখন ডেভিড ওয়ার্নার। এতদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন ক্রিস গেইল। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
সেইসঙ্গেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্সও প্রদর্শন করেন তিনি। গতবার সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের মাঝপথেই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল। এরপরই তাঁকে দলেও না রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা। সেই হতাশার কথা বিভিন্ন জায়গাতেই শোনা গিয়েছিল ওয়ার্নারের মুখে। এদিন ৫৮ বেল ৯২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে একাই নাস্তানাবুদ করে দিয়েছিলেন প্রতিপক্ষ বোলারদের। তাঁর ব্যাট থেকে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। ওয়ার্নারের গোটা ইনিংসে রয়েছে ১২টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি।