রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে স্বপ্নভঙ্গ ধোনির, প্লে অফের আশা কার্যত শেষ চেন্নাইয়ের
আপডেট করা - May 4, 2022 11:14 pm

মহেন্দ্র সিং ধোনির হাত ধরে জয়ের রাস্তায় ফিরলেও, প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে পারল চেন্নাই সুপার কিংস। ধোনি ম্যাজিক চলল না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১৩ রানে হেরে কার্যত আইপিএলের প্লে অফ থেকে ছিটকেই গেল চেন্নাই সুপার কিংস। যদিও অঙ্কের জটিল হিসাবে হয়ত একটা সূক্ষ সুযোগ রয়েছে তাদের। কিন্তু সেই পথও প্রায় অসম্ভব বলাই চলে। বেঙ্গালুরুকে কম রানের মধ্যে আটকে ফেলার কৌশল প্রায় কাজে লেগে গেলেও, মহিপাল লোমরোর একটা ঝোরো ইনিংসই এদিন যেন ধোনির সমস্ত কৌশল ভেস্তে দিল। সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের দুটো গুরুত্বপূর্ণ উইকেট।
বিরাট-ডুপ্লেসির হাত ধরে এদিন শুরুটা ভাল করলেও, চেন্নাই বোলাররা কিন্তু একসময় আরসিবিকে আটকেই দিয়েছিলেন। কিন্তু তাদের সমস্ত হিসাব এদিন গোলমাল পাকিয়া দিয়েছিল মহিপাল লোমরোর ২৭ বলে ৪২ রানের ঝোরো ইনিংসটা। আর বল হাতে গ্লেন ম্যাক্সওয়েলের রায়াডু এবং উথাপ্পার মতো ব্যাটারদের ফিরিয়ে দেওয়ার সঙ্গেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। ব্যাটে রান না পেলেও, বল হাতে এদিন আরসিবির জয়টা কিন্তু পাকা করে দিয়েছিলেন এই অজি তারকাই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে কার্যত প্লে অফের আশা শেষ চেন্নাই সুপার কিংসের
টস জিতে এদিন মহেন্দ্র সিং ধোনি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। লক্ষ্যটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কম রানের মধ্যে আটকে রাখা। ধোনির ক্ষুরধার বুদ্ধিতে ভর করে সেই পথে একেবারে ঠিকঠাকভাবেই এগোচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট ও ফাফ ডুপ্লেসি শুরুটা ভাল করলেও, ডুপ্লেসি এবং কোহলি ফিরতেই কিন্তু চাপে পড়ে গিয়েছিল আরসিবি।
Excellent bowling by RCB, both pacers and spinners. Having restricted RCB to 173, this was CSK’s match to lose. But However run chase chase moved in fits -and starts. Uthupa, Rqyudu and Particularly Jadeja falling cheaply sealed CSK’s fate. Race for place in play-offs hotting up!
— Cricketwallah (@cricketwallah) May 4, 2022
.@DineshKarthik’s runs turning out to be match winning I say. @Gmaxi_32 & @HarshalPatel23 were clinical Patel got the big wicket of Moen who was turning the game around. Top win @RCBTweets 💪#RCBvsCSK #IPL2022
— Reema Malhotra (@ReemaMalhotra8) May 4, 2022
Taking important wickets just when the team needed it. 👊🏻
Harshal doing Harshal things. 🤩👊🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvCSK pic.twitter.com/lTH0vQ4Zx3
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 4, 2022
Josh Hazlewood! What a season!
— Harsha Bhogle (@bhogleharsha) May 4, 2022
ফাফ ডুপ্লেসি যখন সাজঘরে ফেরেন তখন বেঙ্গালুরুর রান ১ উইকেটে ৬২। এরপরই মাঠে ধোনি ম্যাজিক। একের পর এক বোলিং চেঞ্জ এবং সাফল্য চেন্নাইয়ের। ম্যাক্সওয়েল ফেরেন ৩ রানে এবং বিরাট কোহলিকে সথাকমে হয় ৩৮ রানে। ৭৯ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে তখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেশ চাপে। চেন্নাই বোলাররাও ক্রমশ চাপ বাড়াচ্ছে সেই সময়। এই মুহূর্তেই মোহিপাল লোমরোর একটা ঝোরো ইনিংস। ২৭ বলে তাঁর ৪২ রানের ইনিংসটাই যেন এদিন ম্যাচের প্রধান টার্নিং পয়েন্ট। আর শেষ মুহূর্তে দীনেশ কার্তিকের ১৭ বলে ২৬ রানে ভর করে বেঙ্গালুরু পৌঁছয় ১৭৩ রানে।
RCB back to winning ways. Maxwell’s 2 wickets and Lomror’s 42 runs were the most crucial in this game for them 👏
— Irfan Pathan (@IrfanPathan) May 4, 2022
#RCB win by 13 runs and are now ranked 4 in the #TATAIPL Points Table.
Scorecard – https://t.co/qWmBC0lKHS #RCBvCSK pic.twitter.com/w87wAiICOa
— IndianPremierLeague (@IPL) May 4, 2022
Comprehensive victory for RCB. This will give them more confidence going forward in the tournament. #RCBvCSK #IPL2022 #SouthernDerby
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) May 4, 2022
Visual representation of a jordaar win in #JordaarWeek! 🤩@RCBTweets #PlayBold to win the #Epic #RCBvCSK encounter by 1️⃣ 3️⃣ runs.#TATAIPL #IPL2022 #CSKvRCB #Maxwell #RCB pic.twitter.com/NQEFefonEH
— Star Sports (@StarSportsIndia) May 4, 2022
RCB have a foot in the Playoffs now @RCBTweets #RCBvsCSK
— Vikrant Gupta (@vikrantgupta73) May 4, 2022
আইপিএলের মঞ্চে যদিও এই রান তাড়া করে জেতাই যায়। চেন্নাই সুপার কিংসও এদিন যথেষ্ট সাবধানী ছিল। গতম্যাচে চেন্নাইয়ের ওপেনিং জুটিই তাদের জয় এনে দিয়েছিল। এদিনও রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে শুরুটা খারাপ করেনি। কিন্তু ৫৪ রানেই ওপেনিং পার্টনারশিপটা ভেঙে যায়। আর এরপরই গ্লেন ম্যাক্সওয়েলের সেই এক ওভার এদিনের ম্যাচের মোরটাই ঘুরিয়ে দেয়। রবীন উথাপ্পা এবং অম্বাতি রাায়াডু এই দুজনকেই তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই থেকেই ম্যাচের রাশ বেঙ্গালরুর দখলে।
যদিও কনওয়ে যতক্ষণ মাঠে ছিলেন চেন্নাইয়ের একটা আশার আলো ছিল। তিনি ৫৬ রানও করেন। কিন্তু ওয়ানিন্দু হাসারঙ্গা তাঁকে থামিয়ে দিতেই চেন্নাইয়ের সব আশা শেষ। এরপর একে একে ধোনি থেকে জাদেজা সকলেই ছিলেন কিছুক্ষণের অতিথি। ১৬০ রানেই থামতে হয় চেন্নাই সুপার কিংসকে।