নাইট রাইডার্সের পরের ম্যাচে ফিঞ্চকে দেখা না গেলে অবাক হবেন না আকাশ চোপড়া
আপডেট করা - May 3, 2022 3:10 pm

রাজস্থান রয়্যালসকে হারিয়ে সদ্য জয়ের সরণীতে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে পরের চারি ম্যাচই জিততে হবে কলকাতার নাইটদের। তবে সেই ম্যাচে নামার আগেই নাইট রাইডার্সের ওপেনিং জুটি নিয়ে বড়সড় ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে পরের ম্যাচে নাইট রাইডার্সের প্রথম একাদশ নাও দেখা যেতে পারে অ্যারণ ফিঞ্চকে। তাঁর দুর্বলতা এই মুহূর্তে সকলেই ধরে ফেলেছে। এছাড়া ফিঞ্চের ব্যাটে রানও নেই।
গত দুই ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে রান পাননি অ্যারণ ফিঞ্চ। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেইম্যাচে নাইটদের সামনে লক্ষ্য ছিল ১৫৩ রানের। কিন্তু ওপেনিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন অ্যারণ ফিঞ্চ। মাত্র ৪ রানেই সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। তার আগের ম্যাচেও অ্যারণ ফিঞ্চ রান পেতে ব্যর্থ হয়েছিলেন। আর তাঁর পারফরম্যান্স দেখার পরই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
তাঁর মতে নাইট রাইডার্সের আসন্ন ম্যাচেই হয়ত দলে জায়গা হবে না অ্যারণ ফিঞ্চের। কারণ এই মুহূর্তে ফিঞ্চের কোন বল খেলতে সবচেয়ে বেশী অসুবিধা হচ্ছে এবং কোন জায়গায় তাঁর দুর্বলতা রয়েছে, সেটা প্রতিটি বোলারই ধরে ফেলেছে। আর সেজন্যই ফিঞ্চকে আরও সাবধানী হতে হবে। আর এজন্য স্মিথকে পরের ম্যাচে নাইটদের প্রথম একাদশে তাঁকে দেখা না গেলে হয়ত অবাক হওয়ার কিছুই নেই।
গত দুই ম্যাচে নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে সাফল্য নেই ফিঞ্চের
নিজের ইউটিউব চ্যানেলে অ্যারণ ফিঞ্চকে নিয়েই বিশ্লেষণ করেছেন প্রাক্তন নাইট ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেছেন, “যখন রান তাড়া করার সময় আসে, সেই সময় অবশ্যই অ্যারণ ফিঞ্চের মতো বড় তারকার দিকেই তাকিয়ে থাকবে সকলে। কিন্তু তাঁর দিকে আসে বলগুলোই খেলতে অসুবিধা হচ্ছে অ্যারণ ফিঞ্চের। তিনি যে যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, আর এই ঘটনা কিন্তু একেবারেই মজার নয়। আমার মনে হয় না অ্যারণ ফিঞ্চ পরের ম্যাচে খেলতে পারবেন। ফর্মে না থাকার জন্য ভেঙ্কটেশ আইয়ারকেও তারা বসানোর সিদ্ধান্ত নিয়েছে”।
এবারের আইপিএলে অ্যালেক্স হেলসের পরিবর্তে অ্যারণ ফিঞ্চকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। কিন্তু অজি অধিনায়ক এখনও পর্যন্ত সফল হতে পারেননি। এবারের আইপিএলে তাঁর দ্বিতীয় ম্যাচে ফিঞ্চ অর্ধশতরান পেলেও, সেই ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তার পরের ম্যাচেই অবশ্য বসতে হয়েছিল ফিঞ্চকে। শেষ দুই ম্যাচ অ্যারণ ফিঞ্চকে দলে ফেরানো হলেও, তিনি কিন্তু রান পেতে ব্যর্থ হয়েছেন।
নাইট শিবিরে রয়েছেন স্যাম বিলিংস। পরের ম্যাচে যদি দলে কোও পরিবরক্তন করার সিদ্ধান্ত নেয় নাইট রাইডার্স, সেই জায়গায় ফিঞ্চের পরিবর্তে বিলিংসকে দেখলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই নেই।