কুলদীপের স্পিনের জালে জড়িয়ে টানা পাঁচ হারের ধাক্কা, প্লে-অফের আশা প্রায় অস্তমিত কেকেআরের
১৪ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ
আপডেট করা - Apr 28, 2022 11:44 pm

টানা পঞ্চম হার প্রতিরোধের লক্ষ্যে খেলতে নামলে একটি দলকে যতটা ক্ষিপ্রতার সঙ্গে প্রতিপক্ষের মোকাবিলা করতে হয় তার সিকিভাগও দেখা গেল না কেকেআরের মধ্যে। ব্যাটিংয়ে জড়োসড়োভাব, ফিল্ডিং ছন্নছাড়া এবং ধারহীন বোলিং। সব মিলিয়ে এবারের মতো আইপিএলকে টাটা বাইবাই বলার সময় হয়ে এল নাইটদের। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হাতে রেখে ১৯ ওভারেই লক্ষ্য তাড়া করলো দিল্লি ক্যাপিটালস। মিডল অর্ডারে নেমে ১৬ বলে ৩৩ করে ম্যাচ জিতিয়ে এলেন রভম্যান পাওয়েল।
উইকেটের সন্ধানে কেকেআর অধিনায়ককে শেষ অবধি শরণাপন্ন হতে হল পার্ট-টাইমার নীতীশ রানার। তাতে কাজের কাজ কিছুই হয়নি। ডেভিড ওয়ার্নার দেখালেন যতোই তিনি মধ্য ত্রিশে পৌঁছন না কেন ব্যাটিং দক্ষতায় খুব কম ব্যাটারই তাঁর সঙ্গে পাল্লা দিতে পারেন। ২৬ বলে ৪২ রান করে তিনিই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। বোলারের অভাবে হাত ঘোরালেন অধিনায়ক নিজেও।
ইনিংসের প্রথম বলেই পৃথ্বী শর উইকেট নিয়ে উমেশ যাদব আশা দেখিয়েছিলেন। পরের ওভারেই নবাগত হর্ষিত রানা মিচেল মার্শের উইকেট তুলে নেন। পাওয়ারপ্লের ভিতরেই সুনীল নারিন ও টিম সাউদির ওভারে সুযোগ এলেও ডেভিড ওয়ার্নার বা ললিত যাদব দুজনের কারওরই ক্যাচ নিতে ব্যর্থ হয়েছিলেন কেকেআর ফিল্ডাররা। উমেশ যাদব (২৪/৩) ও সুনীল নারিন ছাড়া কাউকেই দেখে মনে হল উইকেট নেওয়ার মতো বোলিং করছেন।
প্রাক্তন দলের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠলেন কুলদীপ যাদব
ম্যাচের প্রথমার্ধে কেকেআর আরও একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। সৌজন্যে তাদের প্রাক্তন স্পিনার কুলদীপ যাদব। শ্রেয়াস আইয়ার ও নীতীশ রানা ছাড়া প্রত্যেককেই নড়বড়ে দেখিয়েছে। রোজই নতুন ওপেনিং জুটি দেখা যাচ্ছে কেকেআরের। আজ ওপেন করতে নেমেছিলেন ভেঙ্কটেশ আইয়ার ও অ্যারন ফিঞ্চের জুটি। যদিও দ্বিতীয় ওভারেই চেতন সাকারিয়া ফিঞ্চকে (৭ বলে ৩) আউট করে এই জুটিকে বেশীক্ষণ টিকতে দেননি।
পাওয়ারপ্লেতে সাকারিয়ার সঙ্গে মুস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেলরা মিলে কেকেআরকে একেবারেই দ্রুত গতিতে রান তুলতে দেননি। ভেঙ্কটেশ আউট হন ১২ বলে ৬ করে। নতুন আসা কিপার বাবা ইন্দ্রজিৎকে দিয়ে কুলদীপ তাঁর শিকার শুরু করেন। বড় শট খেলতে গিয়ে ইন্দ্রজিৎ ৬ রানে আউট হন। পরের বলেই এলবিডাব্লিউ হন সুনীল নারিন।
শ্রেয়াস আইয়ার (৩৭ বলে ৪২) সেখান থেকে ইনিংস নির্মাণের চেষ্টা করলেও কুলদীপের থেকে কেউই ত্রাণ পাননি আজ। বটম এজ লেগে কিপারের হাতে কায়চ দিয়ে শ্রেয়াস আউট হওয়ার ওভারেই আন্দ্রে রাসেল কোন রান না করে কুলদীপের বলে স্টাম্প আউট হন। শেষের দিকে নীতীশ রানা (৩৪ বলে ৫৭) ও রিঙ্কু সিং (১৬ বলে ২৩) শার্দূল ঠাকুর ও ললিত যাদবের খারাপ বোলিংয়ের ফায়দা নিলেও ১৪৬ রানের বেশী করা সম্ভব হয়নি নাইটদের পক্ষে।
দিল্লি-কলকাতা ম্যাচে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখালো
Deepaaaaa on fire 🔥 @imkuldeep18
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 28, 2022
Kuldeep Yadav not finishing his quota will be one of the biggest mysteries this season. Four wickets in three overs. #IPL2022
— Aakash Chopra (@cricketaakash) April 28, 2022
Kkr batting has been such a worry. Well done DC on your win. Kuldeep yadav has been consistently bowling so well 👏
— Irfan Pathan (@IrfanPathan) April 28, 2022
Well bowled @imkuldeep18 match winning spell ! Looking good for a comeback 💪 @Ravipowell26 beautiful to watch #KKRvDC
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 28, 2022
रिंकू सिंह- घरेलू क्रिकेट की सारी मेहनत अब रंग ला रही है। केकेआर के लिए खेली गई बेहद कीमती पारी। अच्छा किया मेरे भाई।ऐसे ही अच्छा करते रहो और उत्तर प्रदेश का नाम ऊँचा करते रहो।@rinkusingh235 @KKRiders @DrDJgupta
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 28, 2022
@imkuldeep18 has never looked so determined to prove himself. What a season he is having now. #DCvsKKR #KKRvDC #KKRvsDC #RPSwing
— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) April 28, 2022
Couldn’t see first innings of #DCvKKR …why didn’t kuldeep finish his quota of 4 overs?
— parthiv patel (@parthiv9) April 28, 2022
Top spell @imkuldeep18 🔥🔥🔥😊 #DCvsKKR
— Rahul Sharma (@ImRahulSharma3) April 28, 2022
Great bowling by @imkuldeep18 and other Delhi Capitals bowlers. Really feels amazing to see a spinner helping his team and dominating a match. Way to go 😇#KKRvDC #TATAIPL pic.twitter.com/Z5OsjA2Yc8
— Amit Mishra (@MishiAmit) April 28, 2022
#DC have had a very good first half. I am so enjoying watching Kuldeep bowl. Surely he had to bowl a 4th over. They should get these 2 points
— Harsha Bhogle (@bhogleharsha) April 28, 2022
Shreyas looked brilliant but a lone warrior really, @imkuldeep18 haunting KKR time and again. #KKRvDC #IPL2022
— Reema Malhotra (@ReemaMalhotra8) April 28, 2022
Strange captaincy !!! @imkuldeep18 4-14 off 3 !!!! Doesn’t bowl his full quota … !!!! #IPL2022
— Michael Vaughan (@MichaelVaughan) April 28, 2022
Kuldeep Yadav against KKR in IPL 2022:
4-0-35-4
3-0-14-4Wickets of Shreyas Iyer (twice), Narine (twice), Cummins, Umesh, Indrajith, Russell. pic.twitter.com/HXf2nuvMNw
— Johns. (@CricCrazyJohns) April 28, 2022
Kuldeep Yadav
Last 2 seasons for KKR: 5 wickets in 14 matches
Last 2 matches v KKR: 8 wickets#DCvKKR
— Sarang Bhalerao (@bhaleraosarang) April 28, 2022
Kuldeep Yadav won POTM
Kuldeep Yadav won POTM
Kuldeep Yadav won POTM
Kuldeep Yadav won POTMDelhi has won 4 matches in #IPL2022 and Kuldeep Yadav won man of the match award in all the matches.
— Johns. (@CricCrazyJohns) April 28, 2022