ডিএলএস পদ্ধতির মাধ্যমে ৭ রানে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করল পঞ্জাব কিংস

Punjab Kings
Punjab Kings. (Photo Source: BCCI/IPL)

আইপিএলের ১৬ তম সংস্করণের দ্বিতীয় ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৭ রান কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করল পঞ্জাব কিংস। বৃষ্টির কারণে ১৬ ওভারের পর ম্যাচটি আর খেলা হয়নি।

পঞ্জাব কিংসের দুই ওপেনারই ব্যাট হাতে সুন্দর ইনিংস খেলেন। প্রভসিমরন সিং ১২ বলে ২৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এরপর শিখর ধাওয়ান এবং ভানুকা রাজপক্ষের মধ্যে একটি দারুন পার্টনারশিপ হয়। রাজাপক্ষ এবং অধিনায়ক ধাওয়ানের মধ্যে ৮৬ রানের পার্টনারশিপ হয়। ভানুকা রাজাপক্ষ ৩২ বলে ৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে উমেশ যাদবের বলে আউট হন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়।

পিবিকেএসের অভিজ্ঞ বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান ২৯ বলে ৪০ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন। জিতেশ শর্মা এবং সিকন্দর রাজা যথাক্রমে ১১ বলে ২১ রান এবং ১৩ বলে ১৬ রান করেন। স্যাম কারান এবং শাহরুখ খান মিলে শেষটা বেশ ভালোই করেন। কারান এবং শাহরুখ যথাক্রমে ১৭ বলে অপরাজিত ২৬ রান এবং ৭ বলে অপরাজিত ১১ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে পঞ্জাব কিংস।

টিম সাউদি অনেক রান দিলেও ২টি উইকেট তুলে নেন। তিনি ৪ ওভারে ৫৪ রান দেন। উমেশ যাদব ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট নেন। সুনীল নারিন ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট পান। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।

আইপিএল ২০২৩-এ জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করল পিবিকেএস

রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স। ওপেনার মনদীপ সিং মাত্র ২ রান করে আউট হন। অনুকূল রায় ৫ বলে ৪ রান করেন। দুজনেই অর্শদীপ সিংয়ের শিকার হন। আইপিএলে প্ৰথম ম্যাচ খেলতে নেমে ১৬ বলে ২২ রান করেন রাহমানুল্লাহ গুরবাজ। এরপর নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে ৪৬ রানের পার্টনারশিপ হয়। অধিনায়ক নীতিশ রানা ১৭ বলে ২৪ রান করে আউট হন। ভেঙ্কটেশ আইয়ার ৩টি চার এবং ১টি ছয় সহ ২৮ বলে ৩৪ রান করে আউট হন। ব্যাট হাতে সফল হননি রিঙ্কু সিং। তিনি মাত্র ৪ বলে ৪ রান করে রাহুল চাহারের শিকার হন। আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৫ রান করে আউট হন।

এই ম্যাচে পঞ্জাব কিংসের সবথেকে সফল বোলার ছিলেন অর্শদীপ সিং। তিনি ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় স্যাম কারান ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১টি উইকেট নেন। এছাড়াও নাথান এলিস, সিকন্দর রাজা এবং রাহুল চাহার যথাক্রমে ১টি করে উইকেট নেন। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে কেকেআরের স্কোর ছিল ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান। আইপিএলের ১৬ তম সংস্করণে পরাজয় দিয়ে যাত্রা শুরু হল কেকেআরের।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া দেখিয়েছেন-

close whatsapp