আইপিএল ২০২৩, ম্যাচ ২: পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে বাছাই করা যেতে পারে আন্দ্রে রাসেলকে
আপডেট করা - Mar 31, 2023 9:58 pm

প্রিভিউ
শনিবার (১লা এপ্রিল) মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংস অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। কিংসের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন শিখর ধাওয়ান। গত বছর মিনি-নিলামের আগে কিংস তাদের প্রাক্তন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিয়েছিল। তাদের দলে ম্যাথিউ শর্ট, সিকান্দার রাজার মতো এমন খেলোয়াড় রয়েছেন যাঁরা প্রথমবারের জন্য আইপিএলে খেলবেন।
নাইট রাইডার্স গত মরসুমে ১৪ ম্যাচে মাত্র ছয়টি জিতে সপ্তম স্থানে ছিল। অধিনায়ক শ্রেয়াস আইয়ার এই মরসুমে প্রথম কয়েকটি ম্যাচের জন্য বাদ পড়েছেন এবং আপাতত নীতীশ রানাকে অধিনায়ক করা হয়েছে। তারা মিনি-নিলামের আগে মাত্র ১৪ জন খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ট্রেডিংয়ের মাধ্যমে স্কোয়াডে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন ও রহমানউল্লাহ্ গুরবাজকে। বিদেশীদের মধ্যে কেকেআরের স্কোয়াডে এসেছেন ডেভিড ভিসা, শাকিব আল হাসান ও লিটন দাসকে।
সম্ভাব্য একাদশ
পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, স্যাম কারান, ম্যাথিউ শর্ট, জিতেশ শর্মা (উইকেটকিপার), সিকান্দার রাজা, শাহরুখ খান, রাজ অঙ্গদ বাওয়া, ন্যাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।
কলকাতা নাইট রাইডার্স
সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীসন, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিখর ধাওয়ান – আইপিএল ২০২২ মরসুমে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৪৬০ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় অষ্টম স্থানে ছিলেন।
ভেঙ্কটেশ আইয়ার – বাঁ-হাতি ব্যাটার গত মরসুমে বিশেষ ফর্মে না থাকলেও ছন্দ ফিরে পেলে বিস্ফোরক ব্যাটিং করতে পারেন।
অলরাউন্ডার
সিকান্দার রাজা – জিম্বাবোয়ের খেলোয়াড় অনবদ্য ফর্মে রয়েছেন এবং সম্প্রতি পাকিস্তানের পিএসএলের লাহোর কালান্দার্সের হয়ে শিরোপাও জিতেছিলেন।
আন্দ্রে রাসেল – টি-২০ ফর্ম্যাটের অন্যতম বিধ্বংসী ব্যাটার রাসেল যেকোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে পারেন। গত আইপিএল মরসুমে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৪.৪৮।
বোলার
রাহুল চাহার – আইপিএল ২০২২-এ এই লেগ-স্পিনার ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। গত বছরে লেগ স্পিনারদের বিরুদ্ধে কেকেআর বিপাকে পড়েছিল, ফলে চাহারের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
টিম সাউদি – টি-২০ আন্তর্জাতিকে নিউ জিল্যান্ডের পেসার ১৩৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
উইকেটকিপার
রহমানউল্লাহ্ গুরবাজ – ২১ বছর বয়সী আফগান ক্রিকেটার এখনও আইপিএলে অভিষেক না করলেও টি-২০ ফর্ম্যাটে ১৫০-র বেশী স্ট্রাইক রেটের অধিকারী।
পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
রহমানউল্লাহ্ গুরবাজ (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, নীতীশ রানা, সিকান্দার রাজা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, শাহরুখ খান, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, টিম সাউদি, রাহুল চাহার।