হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে মহম্মদ সিরাজের বাড়িতে খোশ মেজাজে বিরাট সহ আরসিবি স্কোয়াড

Rcb Squad at Mohammed siraj's house
Rcb Squad at Mohammed siraj’s house. ( Image Source: RCB )

শেষম্যাচে জয়ের পর এখন অনেকটাই স্বস্তির আবহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে। আগামী বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ জিততে পারলে আইপিএলের প্লেঅফের রাস্তা খোলা রাখতে পারবে রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গাুরু। তার আগেই হায়দরাবাদে মহম্মদ সিরাজের বাড়িতে বিরাট কোহলি সহ গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। এই মুহূর্তে আঈইপিএলের পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এর আগেই গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরকে এক রেস্তোঁরায় মন্ত্রন জানিয়েছেন সস্ত্রীক বিরাট কোহলি। সেই অনুষ্ঠানের ২৪ঘন্টার মধ্যেই গোটা দল এবার মহম্মদ সিরাজের বাড়িতে। হায়দরাবাদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মাঠে নামলেও এই মাঠ মহম্মদ সিরাজেরও ঘরের মাঠে। তাঁর শহের বিরাট কোহলিরা এসেছেন। এমন সুযোর হাতছাড়া করতে চাননি মহম্মগ সিরাজও।

চলতি আইপিএলে ১৫টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ

গত সোমবারই মহম্মদ সিরাজের বাড়িতে গিয়েছিলেন বিরাট কোহলি সহ গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে যে হায়দরাবাদের বিশেষ মেনুই বিরাট কোহলিদের জন্য অপেক্ষা করছিল তা বার অপেক্ষা রাখে না।  মহম্মদ সিরাজকে বরাবরই অন্যদের থেকে একটি বেশীই ভালবাসেন বিরাট কোহলি। সেই কথা বারবার সিরাজের মুুখেও শোনা গিয়েছে এর আগে। তাঁকে বিরাট কোহলি যে মিঞাঁ বলে ডাকেন সেই কতাও কারোর অজানা নয়। তাঁর শহরে বিরাট কোহলি এসেছেন, আর তাংকে নিমন্ত্রন করবেন না তাওলআবার হয় নাকি।

শুধুমাত্র বিরাট কোহলিই নন, এদিন গোটা রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরু দলটাি এসেঠিল মহম্মদ সিরাজে বাড়িতে।কোশ মেজাজেই চিলেন বিরাট কোহলি সহ গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডুপ্লেসিরা। নতুন বাড়িতেই সতীর্থদের নিয়ে খোশ মেজাজে চিলেন মহম্মদ সিরাজ। আর সেি ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার সঙ্গেই যেন ভাইরালও।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশেষ করে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলরা ব্যাট হাতে অসাধারণ ফর্মে রয়েছেন। একইসঙ্গে বল হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ। আইপিএলের পার্পল ক্যাপ পাওয়ার দৌড়েও রয়েছেন তিনি। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১৫টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। সানরাইজার্স হায়দরাাবাদের বিরুদ্ধে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেঅপের রাস্তা খোলা রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp