২৫ জন ক্রিকেটারকে ফিটনেস ক্যাম্পে যাওয়ার নির্দশ বোর্ডের, চিন্তায় ফ্র্যাঞ্চাইজিগুলো

IPL Trophy
IPL Trophy. (Photo SOurce: IPL/BCCI)

বিসিসিআইয়ের নতুন নির্দেশিকায় চিন্তায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। রঞ্জি ট্রফির প্রথম পর্ব শেষ হওয়ার পরই চুক্তিবদ্ধ ও চুক্তির বাইরে থাকা সব মিলিয়ে ২৫ জন ক্পিকেটারকে এনসিএ-তে পিটনেস পরীক্ষায় যাওয়ার নির্দেশ বোর্ডের। আর তাতেই চিন্তা বেড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। কয়েকদিনের মদ্যেই আইপিএলের প্রাক মরসুম প্রস্তুতি শুরু করবে প্রতিটি দল। কিন্তু বোর্ডের নির্দেশে ফিটনেস ক্যাম্পে গেলে, প্রস্তুতির শুরুতেই দলের তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে না। আর এই সিদ্ধান্ত আইপিএলের ফ্র্যা়্চাইজিগুলোর চিন্তা বারানোর জন্য যথেষ্ট।

আগামী ২৬ মার্চ থেকে সুরু হবে এবারের আইপিএল। হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। আদামী ১৪ ও ১৫ মার্চ থেকেই প্রস্তুতিতে নামার কথা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের। কিন্তু হঠাত্ই বোর্ডের দেওয়া এই নির্দেশে সমস্ত হিসাব ভেস্তে গিয়্ছে তাদের। ভারতের বেসীরভাগ তারকা ক্রিকেটারদেই উপস্থিত থাকতে হচ্ছে সেই শিবিরে। তবে কাদের নিয়ে পার্ক মরসুম প্রস্তুতি সারবে ফ্র্যাঞ্চাইজিগুলো তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

চোটের জন্য আপাতত ভারতীয় দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল, চোটের জন্য নেই দীপক চাহার থেকে হার্শাল পটেলরাও। তাদেরকে তো যেতে হবেই, সেই সঙ্গে উপস্থিত থাকতে হবে শার্দূল ঠাকুর, হার্দির পান্ডিয়া, ইশান কিষাণ, দীপক হুডাদের মতো তারকাদের। আর আইপিএল শুরু হওয়ার আগে এমন ঘটনা তো তাদের চিন্তায় ফেলবেই।

চুক্তিবদ্ধ ও চুক্তির বাইরে ২৫ জন ক্রিকেটারকে ফিটনেস ক্যাম্পে যাওয়ার নির্দেশ বোর্ডের

এই সমস্ত তারকা ক্রিকেটাররা যদি ফিটনেস ক্যাম্পে চলে য়ায় তবে কিছু বিদেশী ক্রিকেটার এবং ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই প্রস্তুতি শুরু করতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। আইপিএলের মঞ্চে নামার আগে প্রস্তুতি ঠিকভাবে না হলে যে খেলাতে তার প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য। কিন্তু বোর্ডের নির্দেশ উপেক্ষা করারও কোনও প্রশ্ন নেই।

শোনাযাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস এবং শারীরিক ক্ষমতা দেখে নেওয়ার জন্যই নাকি এই নির্দেশ দিয়েছে বোর্ড। কারণ আইপিএল শেষের পরই দীর্ঘ সিরিজে নামবে ভারতীয় দল। এরপরই আছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। তারা বোর্ড সূত্রে জানা গিয়েছে এই ২৫ জন ক্রিকেটারকে এনসিএতে ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। আইপিএলের নামার আগে তাদের ফিটনেস ও চোট আঘাতের কী অবস্থা দেখে নিতে চাইছে বোর্ড।

আর এ সবই যে ভবিষ্যতের কথা ভেবে ভারতীয় দল সিদ্ধান্ত নিচ্ছে তা বুঝতে কারোরই বাকি নেই। কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তে সবচেয়ে সমস্যায় যে ফ্র্যাঞ্চাইজিগুলো হল, তারা হল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। কারণ দুই দলেরই এবার নতুন অধিনায়ক। লখনউয়ের অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল এবং গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আগামী ১৫ মার্চ এনসিএ-তে ফিটনেস ট্রেনিংয়ে যোগ দিতে হবে তাদের।

যদিও বিরাট কোহলি, রোহিত শর্মা সহ এই মুহূর্তে যারা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে, তাদের ছাড় দেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর  শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হবে। এরপরই তারা সরাসরি আইপিএলের শিবিরে যোগ দেবেন।

close whatsapp